ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ২৫৪০৮ পরীক্ষার্থী, বহিষ্কৃত ৬

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী। অসদুপায়ের জন্য বহিষ্কৃত হয়েছে ৬ পরীক্ষার্থী।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে প্রথম পরীক্ষা শেষে এসব তথ্য দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক নথি থেকে জানা গেছে, এসএসসি, দাখিল এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় ১৫ লাখ ৯ হাজার ৬ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও অংশ নেয় ১৪ লাখ ৮৩ হাজার ৫৯৮ জন।

বাকি ২৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। দেশজুড়ে ৩ হাজার ৮৭৫টি পরীক্ষাকেন্দ্রের তথ্য দিয়েছে কমিটি।

প্রথম দিন এসএসসিতে বাংলা প্রথম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষা এবং এসএসসি ও দাখিল ভোকেশনালে বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসএসসি: এসএসসির ৯টি বোর্ডে দুই হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও উপস্থিত ছিল ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। ৯ বোর্ডে মোট অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা ১১ হাজার ৮৯০ এবং ববহিষ্কৃত হয়েছে দুজন।

মাদরাসা শিক্ষা বোর্ড: দাখিল পরীক্ষা-২০২৬ এ মাদরাসা শিক্ষা বোর্ড মোট শিক্ষার্থী সংখ্যা ২ লাখ ৫৪ হাজার ৯০৩ জন। সারা দেশে ৭৪১টি কেন্দ্র অনুষ্ঠিত কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষায় অনুপস্থিত ছিল ১১ হাজার ২১১ শিক্ষার্থী। মাদরাসা বোর্ডে বহিষ্কৃত হয়েছে চার শিক্ষার্থী।

আরও পড়ুন

কারিগরি বোর্ড: কারিগরি বোর্ডে ৬৫৩টি কেন্দ্রে বাংলা-২ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বোর্ডে ১ লাখ ১৯ হাজার ২৫০ শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন উপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৩০৭ জন। বহিষ্কৃত করা হয়েছে এক পরিদর্শককে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার রুটে চলাচলকারী বাস এবং মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানো হয়েছে।
ঢাকা থেকে বিভিন্ন জেলায় বাসভাড়া কত, তালিকা প্রকাশ
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী নিয়ে আয়োজিত এক সংলাপে এ কথা জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
গঙ্গার পানি নিয়ে গ্যারান্টি ক্লজসহ নতুন চুক্তি চায় বাংলাদেশ
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
দেশে সব ধরনের তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে সরকার। হঠাৎ এমন অতিরিক্ত দাম বাড়ানোর কারণে ব্যাপক সমালোচনা হচ্ছে।
জ্বালানি তেলের দাম কবে কমাবে সরকার, জানালেন প্রতিমন্ত্রী
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
বঙ্গভবনের সিংহ পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন রাষ্ট্রপতি
আরও পড়ুন
কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত
জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের মামলায় এক আসামি কারাগারে 
কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন তুলছেন শিক্ষিকা