ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

সোনারগাঁয় ২০২৫ সালের প্রশ্নে নেওয়া হলো এসএসসি পরীক্ষা

সোনারগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
ছবি: আরটিভি

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ভুল প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। পরে নির্ধারিত সময়ের সঙ্গে অতিরিক্ত দেড় ঘণ্টা বাড়িয়ে দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানায়, কেন্দ্রটিতে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি তারা কক্ষে দায়িত্বরত শিক্ষককে জানালেও তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে বেলা সাড়ে ১১টার দিকে প্রশ্নপত্র পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয় এবং দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়।

আরও পড়ুন

কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব মতিন সরকার বলেন, ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অভিভাবকরা বলেন, কেন্দ্রসচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে তাদের সন্তানের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হলে এর দায়ভার কে নেবে— এ প্রশ্ন এখন সবার।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন আকলিমা আক্তার পাখি (৩০) ও তার আট বছর বয়সী মেয়ে রাফা মনি।
ঘুরতে বের হয়ে ঘরে ফেরা হলো না মা-মেয়ের, অতঃপর...
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
রংপুরের পীরগঞ্জে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
বাগানে ৯ বছরের শিশুকে একা পান বৃদ্ধ, অতঃপর...
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিএসএফের হাতে আটক ২ পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
​নড়াইল গোবরা মিত্র কলেজের সামনে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মুক্তি বিশ্বাস (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। 
নড়াইলে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত
আরও পড়ুন
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো বক্তব্য
মেঘনায় ট্রলারডুবিতে নারী নিহত, একই পরিবারের ৪ সদস্য নিখোঁজ
উত্তরপত্রে মোবাইল নম্বর পেয়ে শিক্ষার্থীকে বাসায় ডাকেন শিক্ষক, অতঃপর...
ঢাকার পাঁচতারকা হোটেলে চাকরির সুযোগ, আবেদন এইচএসসি পাসেই