ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ভূমিহীন পরিবারগুলোকে খাসজমি দেওয়া হবে: ভূমিমন্ত্রী

স্টাফ রিপোর্টার (রাজশাহী), আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পিএম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আরটিভি

রাজশাহীতে উচ্ছেদের মুখে পড়া ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসনে খাসজমি দেওয়ার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রকৃত ভূমিহীনদের তালিকা করে তাদের মধ্যে সরকারি খাসজমি বন্দোবস্ত দেওয়া হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওদাপাড়ার পাবনাপাড়া মহল্লার অর্পিত সম্পত্তি নিয়ে চলমান বিরোধ প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত দরিদ্র পরিবারগুলোকে হঠাৎ করে উচ্ছেদের চেষ্টা অনৈতিক ও অমানবিক। উচ্ছেদ করতে হলে অন্তত ছয়-সাত দিনের সময় দিতে হবে। চার ঘণ্টার নোটিশে ঘরবাড়ি ভেঙে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে প্রতিটি পরিবারকে এক থেকে দুই কাঠা করে খাসজমি দেওয়ার ব্যবস্থা করা হবে।

অতীতে কিছু অসাধু চক্রের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। পুরোনো মালিকানা দাবি দেখিয়ে অর্পিত সম্পত্তি দখলের কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনি লড়াই জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্থানীয় আইনজীবীদের নিয়ে একটি সমন্বিত প্যানেল গঠনের পরামর্শ দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় ব্যক্তিগত উদ্যোগেও এগিয়ে আসার ঘোষণা দেন।

আরও পড়ুন

এদিকে, সকালেই ভূমিমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ও অনশন শুরু করেন ক্ষতিগ্রস্তরা। পরে মন্ত্রী সেখানে গিয়ে তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির 
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।
সরকারি সফরে জাপান গেলেন সেনাপ্রধান
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন দুপুরে
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়।
সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা চালুর নির্দেশ
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি করপোরেশন মাঠে সিটি করপোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। 
সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির 
আরও পড়ুন
ছেলের ভর্তি পরীক্ষায় পরিদর্শকের দায়িত্বে রাবি অধ্যাপক, অতঃপর... 
ডেঙ্গু প্রতিরোধে রাবিতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
রাবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
নির্বাচনে হারলেও কথা রাখলেন, রাবিতে ৭২৫টি গাছ দিলেন আরিফ