ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইশতেহার বাস্তবায়নে প্রবাসীদের সম্পৃক্ততার আহ্বান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

নির্বাচনের ইশতেহারের লক্ষ্য পূরণ এবং বাংলাদেশ ঘুরে দাঁড়াবে- এই প্রত্যয়ে প্রবাসীদের সক্রিয় ভূমিকা জোরদারের আহ্বান জানিয়ে সেভ বাংলাদেশ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যার পর হোটেল হলিডে ইন এক্সপ্রেসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়া হায়দার।

সংগঠনের সভাপতি জাহিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারি কামরুন নাহার কনার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মজনু মিয়া, প্রকৌশলী জাকির হোসেন, ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা এবং অ্যাডভোকেট নয়ন বাঙ্গালী।

এ ছাড়া তুহিন ইসলাম, শারমিন আনসারি, তৌফিকুল ইসলাম, ডা. পারভেজ হায়দার, আর্কিটেক্ট মো. শামিম, খাজা মো. কাজল, শামসুদ্দিন শাম, নেসার আহমেদ, কাইয়ুম চৌধুরী, এ টি এম আলম ও এ জি এম হোসেনসহ অনেকে বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়া হায়দার বলেন, দেশের উন্নয়নে একটি সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। তরুণদের খেলাধুলায় দক্ষ করে গড়ে তোলা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যথাযথ সম্মান দেওয়া এবং শ্রমজীবী মানুষের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অর্থনীতিকে শক্তিশালী করতে বিভিন্ন খাতে কার্যক্রম শুরু হয়েছে এবং স্বাস্থ্য খাতে নতুন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে প্রবাসীদের বিনিয়োগ, অভিজ্ঞতা ও দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রবাসীদের আরও সংগঠিত হয়ে দেশের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মারা গেছেন সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
ঢাকার শ্যামপুর থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮৩ হাজার ৯০১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে।
ঢাকা-কুমিল্লা ৮১ কিমি এলিভেটেড রেলপথ নির্মাণের উদ্যোগ
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
দুর্গাপূজা ঘিরে দুর্ঘটনা ঘটার আশঙ্কা নেই: ডিএমপি
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
বাংলাদেশ সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন
আরও পড়ুন
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
আমরা প্রবাসী কার্ড চালুর উদ্যোগ নিয়েছি: নুরুল হক
প্রবাসী‌দের জন্য বি‌শেষ ট্রাইব্যুনাল কর‌ছে সরকার: আইনমন্ত্রী
ঘাটাইলে ট্রাকচাপায় প্রাণ গেল প্রবাসীর