ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণদের প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তরুণদের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে বিশ্ব ডিএনএ দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় ড. মাহদী আমিন এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আমাদের একটি বড় লক্ষ্য হচ্ছে মানুষ ও অন্যান্য প্রাণীর ভ্যাকসিন নিয়ে কাজ করা। এ ক্ষেত্রে বায়োটেকনোলজি বা জৈবপ্রযুক্তি বড় ভূমিকা পালন করতে পারে।

ভোজ্যতেল ও চিনিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যে স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কৃষিজাত পণ্যের উৎপাদন বাড়াতে বায়োটেকনোলজি খাতের উন্নতি এখন সময়ের দাবি।

দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে ড. মাহদী আমিন বলেন, চলমান কারিকুলামে ব্যবহারিক শিক্ষার অভাব রয়েছে। ফলে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানে বড় ডিগ্রি নিলেও কর্মজীবনে তেমন ভূমিকা রাখতে পারছেন না। আবার যারা দক্ষ হয়ে উঠছেন, তাদের একটি বড় অংশ দেশের বাইরে চলে যাচ্ছেন।

তিনি আরও বলেন, স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে দক্ষ জনশক্তির সরাসরি সংযোগ না থাকায় কর্মসংস্থানে সমস্যা হচ্ছে। শিক্ষার্থীদের মেধাকে সরকারি সহযোগিতার মাধ্যমে কাজে লাগাতে হবে এবং গবেষণার জন্য আলাদা সেল তৈরি করতে হবে।

পরিবেশ রক্ষা এবং দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

আরও পড়ুন

কর্মশালায় উপস্থিত অন্য বক্তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে উচ্চমাত্রার ট্যাক্স এবং আমলাতান্ত্রিক জটিলতাকে প্রধান বাধা হিসেবে উল্লেখ করেন। তারা এই সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন বাহিনী প্রধান।
সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশটি থেকে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আসতে পারে, এমনটা জানিয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস।
যথাযথ মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হচ্ছে 
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে। শনিবার (২১ নভেম্বর) সশস্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ও তাদের উত্তরাধিকারদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে সরকার তাদের দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আজ ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
আরও পড়ুন
নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করবো না: শাবিপ্রবি ছাত্র উপদেষ্টা
চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রিতে বাজার মনিটরিং জোরদার করা হচ্ছে: তথ্য উপদেষ্টা
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ