ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘লিজের মাধ্যমে বন্ধ পাটকল চালুর পরিকল্পনা করছে সরকার’

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম
ছবি: সংগৃহীত

বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো সরকার লিজের মাধ্যমে বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালুর পরিকল্পনা নিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

রোববার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে নরসিংদী-৫ আসনের সরকারি দলের সদস্য মো. আশরাফ উদ্দিনের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ইতোমধ্যে ১৪টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে এসব লিজপ্রাপ্ত পাটকলে প্রায় ৭ হাজার ৫০০ শ্রমিক কর্মরত রয়েছে এবং প্রতিদিন প্রায় ১২০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে। আরও ৬টি পাটকল লিজ দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

তিনি জানান, বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) অধীন নরসিংদী জেলার তিনটি পাটকল এই উদ্যোগের আওতায় আনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জুট মিলস লিমিটেড এবং ইউএমসি জুট মিলস লিমিটেড— এই দুটি পাটকল ইতোমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ জুট মিলস লিমিটেডে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন পাটপণ্য উৎপাদন হচ্ছে, আর ইউএমসি জুট মিলস লিমিটেডে সোয়েটার উৎপাদন করা হচ্ছে। এই দুটি পাটকলে বর্তমানে প্রায় ৩ হাজার ৬০০ শ্রমিক কাজ করছেন।

অবশিষ্ট পাটকল কো-অপারেটিভ জুট মিলস লিমিটেড লিজ দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানান মন্ত্রী।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
আরও পড়ুন
বন্ধ পাটকল চালুতে সরকারের বড় উদ্যোগ, তৈরি হবে ৫০ হাজার কর্মসংস্থান
চালু হচ্ছে রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, কর্মসংস্থান হবে ১১ হাজার মানুষের
সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়: পাটমন্ত্রী
বেসরকারি উদ্যোগে সরকারি ৬ পাটকল চালুর সিদ্ধান্ত