ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

৯ দফা দাবিতে নীলফামারীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নীলফামারী প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি : আরটিভি

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ ৯ দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেড’ নামের একটি চুল তৈরির কারখানার শ্রমিকরা।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে শ্রমিকদের সঙ্গে আলোচনার পর তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

নীলফামারী সদর উপজেলার তরনীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে এ কর্মসূচি হয়। সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন। পরে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাদের মজুরি ও ভাতার সামঞ্জস্য নেই। বর্তমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। একইসঙ্গে কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি তোলেন তারা।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।

শ্রমিক আঁখি বানুর অভিযোগ, কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাদের হয়রানি করেন। ব্যক্তিগত সমস্যা থাকলেও তা শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ ব্যাপারে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে। পরে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

তিনি আরও বলেন, কোম্পানিতে স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে স্বাভাবিকভাবে কার্যক্রম শুরু হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
জামালপুরের বকশীগঞ্জ সীমান্ত দিয়ে ধেয়ে আসছে মাদক, কসমেটিকস ও ভারতীয় গরু। অভিযানের পরও থামছে না সীমান্তে চোরাচালান। ফলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এসব মাদক ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তরে।
অভিযানেও থামানো যাচ্ছে না চোরাচালান!
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
শেরপুরে বহুজাতিক কোম্পানি ইতালিয়ান ব্র্যান্ড লোটোর গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা প্রায় ২৫ লক্ষ টাকার জুতা পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান, গোডাউনের মালিক সাংবাদিক আদিল মাহমুদ উজ্জ্বল। 
শেরপুরে জুতার গোডাউনে অগ্নিকাণ্ড, ২৫ লাখ টাকার ক্ষতি
গর্ত-খানাখন্দে চলাচলে দুর্ভোগ, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
নোয়াখালীর হাতিয়ায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে আলী বাজার থেকে জলিল কমান্ডার বাজার সড়ক। সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
গর্ত-খানাখন্দে চলাচলে দুর্ভোগ, সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
কিশোরগঞ্জে ১৮ বছর আগে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
কিশোরগঞ্জে জয়নাল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলায় আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরও পড়ুন
তওবা করে গাঁজা বিক্রি ছেড়ে দিলেন নারী, নাখোশ হয়ে ডিলারের তুলকালাম
বাড়িতে টেনে নিয়ে বিবস্ত্র করে তরুণীকে পেটানোর ভিডিও ভাইরাল
ফের মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাক শ্রমিকদের, এরপর যা ঘটল
হেমন্তের প্রকৃতিতে শীতের পদধ্বনি, বৃষ্টিতে বেড়েছে তীব্রতা