ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি সংশোধনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ০৩:৩৩ পিএম
সাংবাদিকদের মুখোমুখি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তিতে দেশের স্বার্থবিরোধী কোনো ধারা থাকলে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৮ মে) দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন বাইশটিলা ন্যাচারাল পার্কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সরকারের নজরদারি অব্যাহত থাকবে।

তিনি বলেন, পণ্যের পরিবহন ব্যয় কমাতে দেশের বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। অন্যথায় আমদানি-রপ্তানি ব্যয় হ্রাস করা সম্ভব হবে না।

আরও পড়ুন

বাণিজ্যমন্ত্রী জানান, সরকারের মালিকানাধীন বন্ধ মিল-ফ্যাক্টরিগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এসময় তিনি দাবি করেন, বর্তমান মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি সাময়িক এবং দীর্ঘমেয়াদে এর প্রভাব থাকবে না।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমানবাহিনী প্রধান
বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সামরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করেছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
জার্মানি ও চেক প্রজাতন্ত্র সফর করলেন বিমানবাহিনী প্রধান
জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার (২৬ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৬টা ৫ মিনিট) তাকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রাষ্ট্রপতির সঙ্গে বুটেক্স প্রতিনিধিদলের সাক্ষাৎ
৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ
ঢাকা-কুমিল্লার মধ্যে রেল যোগাযোগ আরও সহজ ও দ্রুত করতে প্রায় ৬০ হাজার কোটি টাকা ব্যয়ে ৯০ কিলোমিটার দীর্ঘ নতুন রেলপথ নির্মাণ হচ্ছে।
৬০ হাজার কোটি টাকায় হচ্ছে কুমিল্লা–ঢাকা নতুন রেলপথ
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
আরও পড়ুন
প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক, কর্মস্থল যেখানে
প্রাণ গ্রুপে চাকরির সুযোগ, বয়স ২২ হলেই করা যাবে আবেদন
আকর্ষণীয় বেতনে এসিআইতে চাকরি, লাগবে যে যোগ্যতা
ওভারটাইম ভাতা সুবিধাসহ আকিজ গ্রুপে চাকরি, আবেদন শেষ যেদিন