
পরিবেশ অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. রাহেদ হোসেন।
প্রেষণে তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে ন্যস্ত করে রোববার (২২
নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. লুৎফুর রহমানকে স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারি যানবাহন অধিদপ্তরের (পরিবহন পুল) পরিবহন কমিশনার নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার রাজা মো. আব্দুল হাই
এছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আজিজুল ইসলামকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
আরটিভি/এমএ




