ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

যেদিন থেকে শুরু হবে ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ মে ২০২৬, ০৪:০৯ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখী মানুষের জন্য আগামীকাল ১৩ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারের ঈদযাত্রার সব টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে।

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১৩ মে থেকে শুরু হয়ে ১৭ মে পর্যন্ত চলবে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি। একইভাবে ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত ফিরতি যাত্রার টিকিট বিক্রি করা হবে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে এই টিকিট সংগ্রহ করতে পারবেন।

আরও পড়ুন

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সতর্ক করে বলেছে, নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনাবেচা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ছাড়া রেলওয়ের অনুমোদিত মাধ্যম ছাড়া অন্য কোথাও কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও কঠোর আহ্বান জানানো হয়।

রেলওয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত মাধ্যমের বাইরে টিকিট কেনার চেষ্টা করলে যাত্রীরা প্রতারণার শিকার হতে পারেন। অনাকাঙ্ক্ষিত ঝামেলা ও কালোবাজারি রোধে এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের এই ব্যবস্থার ফলে যাত্রীরা ঘরে বসেই সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন বলে আশা করছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, প্রতিবছরই ঈদে ট্রেনের টিকিটের জন্য স্টেশনে দীর্ঘ লাইন ও ভোগান্তি দেখা দেয়। সেই ভোগান্তি লাঘব এবং টিকিট কালোবাজারি বন্ধে গত কয়েক বছর ধরে পর্যায়ক্রমে অনলাইন নির্ভরতা বাড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এবারও সেই ধারাবাহিকতায় অনলাইনে টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে।
‘সীমান্তে দুর্গাপূজায় ১ হাজার ৮০০ মণ্ডপে নিরাপত্তা দেবে বিজিবি’
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এছাড়া, বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির কর্তৃপক্ষ। 
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ হবে যে প্রক্রিয়ায়, মিলবে যেসব সুযোগ
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে এ ঘটনা ঘটে।
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
সৌদি আরবে বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৮ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। তবে জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন। এ রুটে বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ যুক্ত করা হয়েছে। এতে প্রতি ফ্লাইটে ১৪৮টি আসন বেড়েছে। এ ছাড়া যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে জেদ্দা রুটে অতিরিক্ত তিনটি ফ্লাইট পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আরটিভি/এসআর
দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত
আরও পড়ুন
ঈদযাত্রায় ২৫ মে’র টিকিট বিক্রি আজ
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা