ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

‘গণপরিবহনে প্রতিবন্ধীদের বিনা ভাড়ায় চলাচলের উদ্যোগ নিচ্ছে সরকার’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৫:৩০ পিএম

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য গণপরিবহনসহ সব ধরনের পরিবহনে বিনা ভাড়ায় অথবা বিশেষ সুবিধায় যাতায়াত নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর কড়াইলে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, একটি প্রতিবন্ধীবান্ধব দেশ গড়তে বাস-ট্রেনসহ দেশের সব অবকাঠামোতে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অবাধ প্রবেশ ও চলাচল নিশ্চিত করা জরুরি। প্রতিবন্ধিতা যেন শিশুদের গড়ে ওঠার পথে কোনো বাধা তৈরি না করতে পারে, সেজন্য ‘শিশুস্বর্গ’ নামে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে তিনি ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

উদ্বোধনের আগে ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, সারাদেশে প্রতিবন্ধী সেবা প্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারিতে আনা হয়েছে। সেবার মান বা কার্যক্রমে কোনো ধরনের ত্রুটি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, সিটি করপোরেশন এলাকায় নতুন কোনো রেস্টুরেন্ট বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স পেতে হলে সেখানে প্রতিবন্ধীদের জন্য ওঠা-নামার বিশেষ রাস্তা ও বাথরুম সুবিধা নিশ্চিত করতে হবে। এই সুবিধা না থাকলে লাইসেন্স দেওয়া হবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। নতুন করে গড়ে ওঠা প্রতিটি ভবনে যাতে প্রতিবন্ধীদের চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর অনুশাসন জারি করা হয়েছে। এছাড়া প্রতিটি উপজেলায় প্রতিবন্ধী সেবাদানকারী স্কুল ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
তিস্তা প্রকল্পে সম্ভাব্য কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অনলাইন অপপ্রচার, হয়রানি ও ব্যক্তিগত হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ১২ সাবেক উপদেষ্টা। তারা বলেছেন, ভয়ভীতি, মিথ্যাচার ও অনলাইন হয়রানির মাধ্যমে জুলাইয়ে মানুষের প্রত্যাশিত পরিবর্তনের অঙ্গীকার ভেঙে দেয়া যাবে না।
ড. ইউনূসকে হয়রানি, নিন্দা জানালেন ১২ সাবেক উপদেষ্টা
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণের জন্য সরকার অপেক্ষা করবে। তবে তারা অংশ না নিলেও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের উদ্যোগ থেমে থাকবে না বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
দেশের রেলওয়ের সক্ষমতা বাড়াতে নতুন করে ৮০টি লোকোমোটিভ আনার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৩০টি লোকোমোটিভ ক্রয়ের প্রস্তাব জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রেলওয়ের সক্ষমতা বাড়াতে আসছে ৮০টি নতুন লোকোমোটিভ: রেলমন্ত্রী
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’
মা ইলিশ সংরক্ষণে সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকার ও দায়িত্ববোধ বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’