ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ মে ২০২৬ , ০৮:১৮ পিএম


ঈদে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে চলবে ১৭ ফেরি ও ২০ লঞ্চ
ছবি: সংগৃহীত

ঈদে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘ্ন রাখতে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ছোট-বড় ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলাচল করবে। সেই সঙ্গে ঈদের আগে ও পরে তিনদিন করে মোট সাতদিন পচনশীল পণ্য ছাড়া পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

গরুবাহী ট্রাক নিয়ে ঢাকা যাওয়া চালক হাফিজুল ইসলাম বলেন, ‘প্রতি বছর ঈদে ঘাটে এসে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। ঘাটে এসে গরুগুলো অসুস্থ হয়ে পড়ে। এ বছর যেন কোরবানির গরুবাহী গাড়িগুলো ঘাটে এসে আটকে থাকতে না হয়। তাহলে ব্যবসায়ী ও খামারিরা সময়মতো ঢাকার হাটে পৌঁছাতে পারবেন।’

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক জিসানুল ইসলাম তপু বলেন, ‘‌গত ঈদে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। এ বছর আর সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে চায় না কর্তৃপক্ষ। 

এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও।’
 
আরটিভি/কেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission