ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

সামুদ্রিক খাতে সহযোগিতা বাড়াতে বিএমইউ ও বিআইডব্লিউটিসির চুক্তি

মেরিটাইম ইউনিভার্সিটি সংবাদদাতা, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি : আরটিভি

সামুদ্রিক ও নৌপরিবহন খাতে একাডেমিক ও পেশাগত সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয়ের নীতিগত অনুমোদনের পর দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন কমডোর মো. বেনজির মাহমুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ সময় বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ ও বিআইডব্লিউটিসি উভয়ই উপকৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দুই পক্ষ।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
জীবনের বাস্তবতা ও একটি চাকরির প্রকৃত মূল্য বুঝতে হলে মানুষের অন্তত কিছুদিন বেকার থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের নবনিযুক্ত শিক্ষক খুরশীদ আলম। 
বাস্তবতা বুঝতে হলে কিছুদিন বেকার থাকা প্রয়োজন: খুবি শিক্ষক খুরশীদ
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম পুনরায় ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে আন্দোলন আরও কঠোর করার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 
উপাচার্য ক্যাম্পাসে ফিরলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চুয়েট শিক্ষার্থীদের
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
ফেনী ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সর্বসম্মত সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয়ের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের এক জরুরি সভায় সার্বিক উন্নয়ন, অ্যাকাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক অগ্রগতি নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।  
ফেনী ইউনিভার্সিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে যে কোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জবি ক্যাম্পাসে পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশ প্রশাসনের
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাইকিং ও সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়েছে।  
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে রাবিতে ছাত্রদলের মাইকিং
আরও পড়ুন
নতুন ঋণচুক্তির বিষয়ে আইএমএফের সঙ্গে আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী
৭০% কাজ শেষ, এর মাঝেই বাতিল হলো নবগঙ্গা সেতুর চুক্তি
মক্কা প্রতিরক্ষা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে’