ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমাজের সব স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্তরের অসমতা দূর করতে এবং সামগ্রিক টেকসই উন্নয়ন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে গঠিত ‘অল পার্টি ককাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। তিনি বলেন, সমাজের সব স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের প্রধান দায়িত্ব। এই ককাসের মাধ্যমে দেশের উন্নয়নে পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগণের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত করা সম্ভব হবে।

মঙ্গলবার (১৯ মে) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আরও পড়ুন

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এই প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উইম্যান উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি এবং ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান প্রমুখ।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা দেশের সামগ্রিক উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ খাদ্যের অধিকার নিশ্চিতে সংসদীয় ককাসের ভূমিকা নিয়ে স্পিকারের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

বৈঠকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠানসংক্রান্ত অভীষ্ট বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। প্রতিনিধিদলের সদস্যরা সমাজের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রাতিষ্ঠানিক ও কারিগরি সহায়তা বৃদ্ধি এবং পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

আলোচনাকালে প্রতিনিধিদল হাফিজ উদ্দিন আহমদ জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। একই সঙ্গে সম্প্রতি স্পিকারের সহধর্মিণী বিশিষ্ট শিক্ষাবিদ দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। স্পিকারও নাগরিক সমাজের প্রতিনিধিদের এই উদ্যোগ ও পরামর্শের জন্য ধন্যবাদ জানান এবং সংসদীয় কার্যক্রমে তাদের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আগামী ২৪ ডিসেম্বর প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। একই দিন শিক্ষার্থীদের হাতে পরবর্তী শ্রেণির নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। 
ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী
পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ কোথাও নাশকতার চেষ্টা করলে তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। এ ক্ষেত্রে কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। 
আইন কেউ নিজের হাতে তুলে নিবেন না: পরিবেশমন্ত্রী
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর। এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাল শিশু-কিশোররা
ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী
নির্বাচনে ভোট ডাকাতি ও প্রশাসনকে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী। 
ভোট ডাকাতি করে ক্ষমতায় গিয়েছিল ফ্যাসিবাদী সরকার: সংস্কৃতিমন্ত্রী
আরও পড়ুন
তেল-গ্যাস অনুসন্ধানে স্লোভেনিয়াকে আমন্ত্রণ জানালেন স্পিকার
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে একটি অপশক্তি: স্পিকার
যুক্তরাষ্ট্রের ইাতহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হচ্ছেন হাকিম জেফরিস