আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান

আরর্টিভি নিউজ

বুধবার, ২০ মে ২০২৬ , ১১:০৫ এএম


আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান । ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২০ মে) সকাল ১০টায় তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান।

সেখানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

আরও পড়ুন

পরে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি প্যারেড গ্রাউন্ডের মঞ্চে উপস্থিত হন এবং সমাবেশের কুচকাওয়াজ উপভোগ করেন।

অনুষ্ঠান শেষে তিনি অংশগ্রহণকারী সদস্যদের সঙ্গে কুশল বিনিময় ও করমর্দন করেন।

এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং আনসার ও ভিডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরটিভি/জেএমএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission