ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

ঢাকার রাস্তায় রিকশা চালালেন মা‌র্কিন রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ০৫:৫২ পিএম
ঢাকায় মার্কিন দূতাবাসের এক বিশেষ অনুষ্ঠানে রিকশা চালিয়ে আনন্দ উপভোগ করছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। ছবি: ইউএসএম্বাসি ঢাকা

রাজধানীর বারিধারার সড়কে রিকশা চালালেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২০ মে) যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ রিকশা উদ্বোধন অনুষ্ঠানে প্রতীকী অর্থে তিনি রিকশার প্যাডেলে পা রাখেন।

702637667_1460166369482640_3687851432640256591_n.jpg?_nc_cat=1&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_eui2=AeENFeNud7uM6YNBHch9-IJ4fzllKy-yIQ5_OWUrL7IhDnxJVdxPtvZAaW1PI03P8axjogR_k9TNZC3ipxLXTIii&_nc_ohc=aNN1d0ZdM18Q7kNvwFcm9eq&_nc_oc=AdqPjd8JWIzX18hGsOyWFsxxXq_KSfxDnaOLmjeWSQ75vOCe4HdubzABa7PuQ7-hK5Y&_nc_zt=23&_nc_ht=scontent.fdac27-1.fna&_nc_gid=Rt_uxSuBVGuL57NJyQ2ncA&_nc

ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন লাল, সাদা ও নীল রঙের—যা মার্কিন পতাকার রঙের প্রতীক—বিশেষ নকশায় সাজানো ৫০টি রিকশা উদ্বোধন করেছেন। এই উদ্যোগের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের দ্বিপক্ষীয় অংশীদারিত্বের প্রতিফলন তুলে ধরা হয়েছে।

702589960_1460166352815975_5275755013401790346_n.jpg?_nc_cat=1&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_eui2=AeGzHLzAqG1ScCvStQDZGQTFp1L0qwjKF-SnUvSrCMoX5PFyaK7BlpHWjr00qH54XgHG8n3ygGeBKQzsIxveMxv-&_nc_ohc=Jia4WEeOzC8Q7kNvwE6M9pT&_nc_oc=AdrenGg_yFyVjguMtQb1ErIPzk-KyIYypV_K03gbL_hE57dRpkMOPblU32MtnpYRxk0&_nc_zt=23&_nc_ht=scontent.fdac157-1.fna&_nc_gid=OXWdXhGcDfNB5GtmBnuY6Q&_nc_ss=7b2a8&oh=00_Af6yNeH3wgw4xJwi

আজ সকালে বারিধারার কূটনৈতিক এলাকায় জাঁকজমকপূর্ণ এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ নকশার এই রিকশাগুলো ঢাকার সড়কে দুই দেশের বন্ধুত্বের বার্তা নিয়ে চলাচল করে।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, রিকশা বাংলাদেশের সংস্কৃতির অন্যতম এক অনন্য অনুষঙ্গ। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এই চমৎকার লোকশিল্পকে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। এটি দুই দেশের সংস্কৃতির মেলবন্ধন এবং গভীর মৈত্রীর প্রতীক।

অনুষ্ঠানে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশেষ রিকশাগুলোর কারিগরেরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকাই ঘরানার বিশেষ রঙের এই রিকশাগুলো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। পরে রাষ্ট্রদূত নিজেই একটি রিকশায় চেপে বারিধারা কূটনৈতিক অঞ্চলের সড়ক প্রদক্ষিণ করেন এবং চালকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’
দেশের চা খাতের উৎপাদনশীলতা বাড়ানো, উৎপাদন ব্যয় কমানো, রপ্তানি বহুমুখীকরণ এবং বাগানের আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে সহজ শর্তে ঋণ, সুদ কমানো, পুরোনো চা গাছের পরিবর্তে নতুন গাছ লাগানো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অব্যবহৃত জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে।
চা খাতের উন্নয়নে সরকারের ‘বড় পরিকল্পনা’
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ার কথা বলেছেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি যাবে ইটভাটায়
কৃষিজমির উর্বরতা রক্ষা ও ফসল উৎপাদন কমে যাওয়া ঠেকাতে ইটভাটায় কৃষিজমির উপরিভাগের উর্বর মাটির (টপসয়েল) ব্যবহার বন্ধে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। এ পরিকল্পনার আওতায় সারাদেশে খাল খননের পর পাওয়া উদ্বৃত্ত মাটি সংগ্রহ করে তা বৈধ ইটভাটায় ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। 
কৃষিজমির মাটি নয়, খনন করা খালের মাটি যাবে ইটভাটায়
তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’-মানবতাবাদী সাধক ফকির লালন শাহের এই চিরন্তন বাণীকে ধারণ করে শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব।
তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ