ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০২:৫৯ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত সরকারের সময় আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা রাষ্ট্রের ভেতর আরেকটা রাষ্ট্র তৈরি ক‌রে‌ছি‌লেন। সন্ত্রাসীদের এই অভয়ারণ্য নির্মূল করা হবে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দফতরে কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিন বলেন, সীমান্তে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, র‍্যাব ও পুলিশ একাডেমি নির্মাণের খবরে সন্ত্রাসীরা সেখানে হামলা চালায়। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স অব্যাহত আছে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।

আরও পড়ুন



এ দিন চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারার দুর্বলতা স্বীকার করেছেন র‌্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। জাতীয় ঈদগাহে ঈদের জামাতের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এর আগে পুলিশ জানায়, জঙ্গল সলিমপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যৌথবাহিনীর একাধিক ক্যাম্প স্থাপন করা হয়েছিল। রোববার (২৪ মে) দিবাগত গভীর রাতে একদল সন্ত্রাসী ক্যাম্প লক্ষ্য করে গুলি চালায়। পরে যৌথবাহিনীও পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। এর আগেই বুলডোজার দিয়ে একটি ক্যাম্প ভেঙে ফেলে হামলাকারীরা। প্রাথমিকভাবে পুলিশ ধারণা, এ হামলার সঙ্গে ইয়াসিন বাহিনী জড়িত।

এদিকে, সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুর হয়ে আলীনগরে প্রবেশের কয়েকটি সড়ক কেটে দেয়। দীর্ঘদিন ধরেই জঙ্গল সলিমপুরকে ‘দেশের ভেতর আরেক দেশ’ বলা হয়। সেখানে প্রচলিত আইনের বদলে সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ চলত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে এলাকাটির নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

প্রথমবারের মতো গত ৯ মার্চ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের একটি বিশাল দল নিয়ে জঙ্গল সলিমপুরে চূড়ান্ত যৌথ অভিযান চালানো হয়।

ঐতিহাসিক সেই সফল অভিযানের পর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সন্ত্রাসীদের পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে সেখানে স্থায়ী চৌকি স্থাপন করা হয়। গত ১৭ মে চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সরকার এ সলিমপুরে একটি আধুনিক ‘পুলিশ ট্রেনিং একাডেমি’ নির্মাণের পরিকল্পনা করেছে। আগামী ৩১ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জঙ্গল সলিমপুর পরিদর্শনেরও কথা রয়েছে।

গত ৯ মার্চের মেগা অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গল সলিমপুর থেকে ২২ জন অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হলেও মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। স্থানীয়দের ধারণা, বহাল তবিয়তে থাকা সেই মূল সন্ত্রাসী ও ভূমিদস্যু গডফাদারদের ইশারাতেই আইনশৃঙ্খলা বাহিনীর ওপর পুনরায় এই পরিকল্পিত হামলার ঘটনা ঘটেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে যৌথ বাহিনীর চিরুনি অভিযান চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
নিষেধাজ্ঞার পরেও রাজধানীসহ দেশের বিভিন্ন হাট-বাজারে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বাড়ছে। মুদি দোকান, কাঁচাবাজার, মাছের আড়ৎ ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে।
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছে দুই দেশ। দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) উদ্যোগে চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানায়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, গত ৭৭ বছরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনের অর্জন উন্নয়নশীল দেশগুলোর জন্য মূল্যবান শিক্ষণীয় অভিজ্ঞতা। চীনের সঙ্গে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার এবং বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বাংলাদেশের দৃঢ় প্রত্যাশা রয়েছে। ড. লিউ ইউইন বলেন, দুই দেশের শীর্ষ নেতাদের কৌশলগত নির্দেশনায় চীন-বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত হয়েছে। ‘নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনের যৌথ উদ্যোগ দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদি উন্নয়নে গতি সঞ্চার করেছে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু ও উন্নয়ন সহযোগী হিসেবে পাশে রয়েছে। বাস্তবভিত্তিক সহযোগিতা গভীর করার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আরটিভি/এমএ  
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
৪৫তম বিসিএস / বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
৪৫তম বিসিএসে এক হাজার ৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ১০ মাস পর এ নিয়োগ দেওয়া হলো।
বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে বিএনপি সরকারের আমলে সফলভাবে প্রত্যাবাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
আরও পড়ুন
আহত পুলিশ পরিদর্শককে দেখতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী
এ মুহূর্তে অপারেশন ক্লিনহার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ