ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়কমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৪:৪৯ এএম
সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ফাইল ছবি

সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতি আধিপত্য প্রতিষ্ঠার নয়, এটি সেবার। বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করেছে। আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি তৈরি হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানে।

সোমবার (১ জুন) বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর কলাবাগানে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ এদেশে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিল ঠিক ইয়াহিয়ার মতো-এ কথা জানিয়ে শেখ রবিউল আলম বলেন, আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ সেটি তৈরি হয়েছে শহীদ জিয়াউর রহমানের অবদানের মাধ্যমে।

তিনি বলেন, মানুষের জন্য উপযুক্ত জাতীয়তাবাদী দর্শন প্রতিষ্ঠার জন্যই শহীদ জিয়াউর রহমান এ রাজনৈতিক দল গঠন করেছিলেন। নেতা নেই, তবে তার আদর্শ রয়েছে, আদর্শের সৈনিকরা রয়েছেন।

সংকট এখনও শেষ হয়নি, রাজনৈতিক দুর্বৃত্তায়নকারী, ফ্যাসিবাদীরা এখনও সজাগ-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা পতিত হলেন, তিনিও ভোট ভিক্ষা চেয়েছিলেন। এবার নির্বাচনে জামায়াতে ইসলাম বলেছে ৪৭ থেকে এ পর্যন্ত যা যা করেছি ক্ষমা করে দেন এবং ভোটটা দেন। বিএনপিকে কখনও এ ধরনের ক্ষমা চাইতে হয়নি। এজন্য জনগণ যখনই ভোটের সুযোগ পেয়েছে বিএনপিকে ভোট দিয়েছে।

জনগণের রায়ে নির্বাচিত এ সরকারের প্রতি জনগণের আস্থা রয়েছে, জন আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়নের জন্য সরকারকে সহযোগিতা করবেন, এটাই শাহাদাৎ বার্ষিকীর অঙ্গীকার বলেও জানান তিনি।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, প্রকৃত সাংবাদিকরা যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হন এবং সাংবাদিক ছাড়া যাতে অন্যরা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করতে না পারেন, সেজন্য সাংবাদিক ও গণমাধ্যমের সংজ্ঞা সুস্পষ্ট হওয়া প্রয়োজন।
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে এখন পর্যন্ত ছয়জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে: মাহদী আমিন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে: মাহদী আমিন
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
আরও পড়ুন
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী
নীতি থেকে বাস্তবায়নে নিরাপদ, সবুজ ও বিশ্বমানের সামুদ্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার
দেশের অধিকাংশ ড্রাইভার ‘ফিটনেসবিহীন’: সড়কমন্ত্রী
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী