ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

গুণী শিক্ষক সম্মাননা বাড়ছে ১২ থেকে ১০০ জনে: মাহদী আমিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে এবার জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ১০০ জন করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন।

ড. মাহদি আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে গুণী শিক্ষক হিসেবে সম্মাননা দেওয়া হতো। এ বছর প্রথমবারের মতো সংখ্যাটি বাড়িয়ে ১০০ জন করা হচ্ছে। প্রাথমিক থেকে তৃতীয় পর্যায় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এ সম্মাননার আওতায় আনা হবে।

শিক্ষা উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সাধারণ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষকদেরও সম্মাননার জন্য বিবেচনা করা হবে। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও থাকবেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে চিকিৎসা, কৃষি, প্রকৌশল ও বিজ্ঞানসহ বিভিন্ন বিশেষায়িত শাখা থেকেও শিক্ষক নির্বাচন করা হবে।

তিনি বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাওয়া শিক্ষকদের তালিকা নিয়ে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় আলোচনা হচ্ছে। সেখান থেকে চূড়ান্তভাবে গুণী শিক্ষক নির্বাচন করা হবে। শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা দেওয়ার পরিধি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা–সংক্রান্ত ভাবনার অংশ হিসেবে। শিক্ষার্থীদের গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্ম তৈরিতে যারা কাজ করছেন, তাদের সম্মান ও মর্যাদা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও জানান, আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দিবসটি উদযাপনের কথা রয়েছে।

সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদি আমিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
বাংলাদেশি চিকিৎসকদেরকে লিভার প্রতিস্থাপনের প্রশিক্ষণ দিতে চায় পাকিস্তান
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহাদী আমিন।
‘জাতিসংঘের এবারের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে’
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী
ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দিতে চান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল: সড়কমন্ত্রী
‘আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ’
সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবন লেকে পোনামাছ অবমুক্তকরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ গুরুত্বপূর্ণ’
সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ যাতে কোনোভাবেই কোনো নিপীড়নমূলক আইনে পরিণত না হয় এবং কোনো সাংবাদিক বা গণমাধ্যম যেন এর শিকার না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আরও পড়ুন
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে বিন্দুমাত্র ছাড় নয়: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন