ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০১:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধে আগামী দুই থেকে তিন দিন পর থেকেই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এছাড়া কোনো প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানার আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার(৬ জুন) সকালে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন।

আরও পড়ুন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু মশার লার্ভা যে প্রতিষ্ঠানে পাওয়া যাবে, সেখানকার সংশ্লিষ্টদের জরিমানা করা হবে। ডেঙ্গু প্রতিরোধে দুই থেকে তিন দিন পরপর মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

এবারের ডেঙ্গুর প্রজাতি ও ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসকেরা আশঙ্কা করছেন এবারের ডেঙ্গুর রূপ হবে ভয়াবহ, যার নাম হেমোরেজিক। এই ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে রোগীর শরীরে রক্তক্ষরণও হতে পারে। তাই সবাইকে আগে থেকেই সচেতন থাকার আহ্বান জানান তিনি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত মানবতাবিরোধী অপরাধের আইনের ৪৭ (এ) অনুচ্ছেদের কথা উল্লেখ করে বলেন, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি সাধারণ নাগরিকের মতো সুবিধা পাবেন না। আওয়ামী লীগ নিজেরাই আইনটি করেছে। এখন সেই আইনের আওতায় তাদের বিচার হচ্ছে।
শেখ হাসিনা ও ফ্যাসিবাদের বিচার তাদেরই তৈরি আইনে হবে: শাহে আলম
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
তিনি বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সুবিধাবঞ্চিত নন বরং তারা নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছেন। তাই জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন প্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়।
সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার আগেই পোশাক শ্রমিকদের জন্য তিন মাসের ওএমএস কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক ৩০ টাকা দরে মাসে ১০ কেজি চাল কিনতে পারবেন।
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকায় চাল বিক্রি করবে সরকার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে ৬ নতুন নির্দেশনা
মোবাইল কোর্টের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এখন থেকে প্রতিটি অভিযান ভিডিওতে ধারণ করতে হবে।
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে ৬ নতুন নির্দেশনা
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী জুট প্যাভিলিয়নে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের জুট প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী