ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

তিন মহাদেশের সংবাদমাধ্যমে টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৬:০২ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বেসরকারি মানবিক সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রম সম্প্রতি আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়েছে। যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার মানুষের জন্য পরিচালিত খাদ্য, পুষ্টি এবং জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে এসব প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সুদানের অন্যতম টেলিভিশন চ্যানেল আলজারকা টিভি ও তায়িবা টিভির পাশাপাশি দেশটির শীর্ষস্থানীয় জাতীয় গণমাধ্যম ফাউরি ও শিকান পত্রিকায়ও সংস্থাটির বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে যুদ্ধবিধ্বস্ত পরিবার, অপুষ্টিতে ভোগা শিশু এবং বাস্তুচ্যুত মানুষের জন্য পরিচালিত সহায়তা কার্যক্রম গুরুত্ব পেয়েছে।

প্রকাশিত তথ্য ও ভিডিওচিত্র পর্যালোচনায় দেখা যায়, আল ফাশেরের মানবিক বিপর্যয়ের পর গত এক বছর ধরে স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ের প্রতিনিধিদের মাধ্যমে সুদানের বিভিন্ন অঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

সংস্থাটির কর্মসূচির মধ্যে রয়েছে খাদ্য ও পুষ্টিসামগ্রী বিতরণ, অসহায় পরিবারকে জরুরি সহায়তা এবং কুরবানির গোশত পৌঁছে দেওয়া। সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিবেশে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনার কারণে স্থানীয় পর্যায়ে সংস্থাটির উদ্যোগ প্রশংসিত হয়েছে।

সুদানের পাশাপাশি গাজা ও মিশরে পরিচালিত টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রমও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পেয়েছে। আল জাজিরা, ফিলিস্তিন টিভি এবং মিশর টাইমসে গাজাবাসী ও মিশরে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য পরিচালিত সংস্থাটির সহায়তা কার্যক্রম নিয়ে সংবাদ, ভিডিও প্রতিবেদন ও তথ্যচিত্র প্রচারিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সুদান টিভি, আলজারকা টিভি, তায়িবা টিভি, ফাউরি, শিকান পত্রিকা, আল জাজিরা, ফিলিস্তিন টিভি ও মিশর টাইমসে টিম হাফেজ্জীর মানবিক কার্যক্রম নিয়ে সংবাদ ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন

বাংলাদেশের একটি মানবিক সংস্থার কার্যক্রম একাধিক দেশের রাষ্ট্রীয়, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পাওয়ার ঘটনাকে দেশের মানবিক উদ্যোগের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বেসরকারি মানবিক কার্যক্রমের দৃশ্যমানতা আরও বৃদ্ধি পেয়েছে।

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের কার্যক্রমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো মাঠপর্যায়ের তথ্য, কার্যক্রমের তারিখ, স্থান, ছবি ও ভিডিও প্রকাশের মাধ্যমে দাতাদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা। সংস্থাটি পুরোনো ছবি বা ভিডিওকে চলমান কার্যক্রম হিসেবে উপস্থাপন না করে প্রতিটি প্রকল্পের হালনাগাদ তথ্য প্রকাশের নীতি অনুসরণ করে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কার্যক্রম প্রচারিত হওয়াকে আমরা দাতা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবী এবং বাংলাদেশের মানুষের সম্মিলিত অর্জন হিসেবে দেখি। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব ও জবাবদিহিতা আরও বাড়িয়েছে।

সংস্থার পক্ষ থেকে আরও জানানো হয়, প্রতিটি কার্যক্রমের দিন, তারিখ, স্থান, ছবি, ভিডিও এবং প্রয়োজনীয় নথি সংরক্ষণ ও প্রকাশের চেষ্টা করা হয়। মানুষের আমানত যথাযথভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং দাতাদের কাছে স্বচ্ছতা বজায় রাখাই আমাদের অগ্রাধিকার।

দেশের শীর্ষস্থানীয় আলেম, শিক্ষাবিদ, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি নিবন্ধিত মানবিক সংস্থা। প্রতিষ্ঠানটি বাংলাদেশসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন, স্বাবলম্বীকরণ এবং জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

আন্তর্জাতিক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশেও অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক পরিসরে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। সংস্থাটির নিয়মিত কার্যক্রমের মধ্যে রয়েছে বেকার ও অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে রিকশা, ভ্যান, সেলাই মেশিন এবং জীবিকাভিত্তিক বিভিন্ন উপকরণ প্রদান, দক্ষতা উন্নয়ন বা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা ও পুনর্বাসন, নওমুসলিমদের প্রয়োজনীয় সহযোগিতা, অসচ্ছল রোগীদের চিকিৎসাসেবা এবং জরুরি আর্থিক সহায়তা।

এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে মক্তব ও মাদরাসাভিত্তিক শিক্ষা কার্যক্রম, দরিদ্র ও দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা, শিক্ষক সম্মানী প্রদান, কোরআন শিক্ষার প্রসার, বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প, খাদ্য ও শীতবস্ত্র বিতরণ এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বাস্তবায়ন করছে সংস্থাটি। প্রত্যন্ত ও অনগ্রসর অঞ্চলের মানুষের কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি এবং উপকারভোগীদের স্থায়ীভাবে স্বাবলম্বী করে তোলার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

দেশে ও দেশের বাইরে ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা, মাঠপর্যায়ের তথ্য ও প্রমাণ প্রকাশ এবং দাতাদের কাছে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখার কারণে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ একটি সক্রিয়, বহুমুখী ও আস্থাশীল মানবিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি অর্জন করেছে।

সীমিত সম্পদ নিয়েও সংঘাতপূর্ণ ও মানবিক সংকটে থাকা অঞ্চলে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সেই কার্যক্রমের স্বীকৃতি পাওয়া সংস্থাটির সক্ষমতা, গ্রহণযোগ্যতা ও পেশাদারিত্বের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আগামী দিনে গাজা, সুদান ও অন্যান্য মানবিক সংকটে থাকা অঞ্চলে খাদ্য, পানি, চিকিৎসা, আশ্রয় ও জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশে চলমান স্বাবলম্বীকরণ, দক্ষতা উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, প্রতিবন্ধী সহায়তা, নওমুসলিম পুনর্বাসন এবং সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি আরও বিস্তৃত পরিসরে পরিচালনার কথা জানিয়েছে সংস্থাটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
অননুমোদিত কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না।
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্লাস্টিক দূষণ রোধে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, গবেষণাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া দলটি এখনো কোনো অনুশোচনা প্রকাশ করেনি। উল্টো বিদেশের মাটিতে ড. ইউনূস ও সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও অভিনেত্রীকে হেনস্তা এবং দেশে সহিংসতা উসকে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিমানবন্দরে ড. ইউনূসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নিউইয়র্ক বিমানবন্দরে তার নিরাপত্তা বিধানে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কোনো ধরনের ঘাটতি ছিল কিনা— তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।  তিনি বলেন, অভিনেত্রী বাঁধনকে যারা হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও এটা হবে।  প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি পুনরায় এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা আন-চ্যালেঞ্জ যাবে না। প্রশ্নই আসে না। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ কেউ ক্ষমা চাইলে রিকনসিলেশন হতে পারে কি-না, তা একেবারেই কাল্পনিক একটি প্রশ্ন। কারণ গণহত্যার মতো ভয়াবহ অপরাধের পরও গত দুই বছরে তাদের নানা অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অডিও বার্তা দিয়ে দেশজুড়ে আগুন জ্বালানোর চেষ্টার আমলনামা সরকারের কাছে রয়েছে। এই পরিস্থিতিতে তাদের সাথে আলোচনা বা সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।’ ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার প্রতিশ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে এর মধ্যে তিনি নিজে থেকেই দেশে চলে আসলে সরকারের কোনো আপত্তি নেই, বরং দেশে ফিরে তিনি যে মানবতাবিরোধী অপরাধ করেছেন, তার জন্য আদালত কর্তৃক ঘোষিত দণ্ড ও ন্যায়বিচারের মুখোমুখি হবেন। ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংস্কার ও আধুনিকায়নের চলমান অগ্রগতির চিত্রও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা ও তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোছা. মোবাস্বেরা কাদেরী উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
আরও পড়ুন
ট্রাম্পের নিষেধাজ্ঞার পর সংবাদমাধ্যমের বিরুদ্ধে তদন্ত
সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষেধাজ্ঞার ঘোষণা ট্রাম্পের
১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল: তথ্যমন্ত্রী
বিশ্ব সংবাদমাধ্যমের আলোচনায় রাষ্ট্রপতির পদত্যাগ