ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আবারও আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের টিম হাফেজ্জী

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১২:২৪ পিএম
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মিশরের জনপ্রিয় দুটি গণমাধ্যমের খবরে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের (এইচসিএসবি) মানবিক কার্যক্রম তুলে ধরে সংবাদ প্রকাশ করা হয়েছে।

রোববার (৮ মার্চ) আত-তাহাদ্দি নিউজ ও আল-মাউকি নামে গণমাধ্যম দুটিতে এই সংবাদ প্রকাশ করা হয়। এর আগে সংস্থাটির কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ করেছিল আলজাজিরা ও বিবিসি।

এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের মানবিক উদ্যোগ এবং টিম হাফেজ্জীর কার্যক্রমের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব আরও স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় মিশরীয় সংবাদমাধ্যম আত-তাহাদ্দি নিউজ (Altahadi News/التحدي نيوز) তাদের প্রতিবেদনে মিশর ও বাংলাদেশের যৌথ মানবিক উদ্যোগ, গাজা ও সুদানের যুদ্ধবিধ্বস্ত এবং বাস্তুচ্যুত মানুষদের জন্য সহায়তা কার্যক্রম এবং দুই দেশের নাগরিক সমাজের অংশীদারিত্বভিত্তিক মানবিক সহযোগিতার বিষয়গুলো তুলে ধরেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, মানবিক সহায়তা, খাদ্য বিতরণ, চিকিৎসা সহায়তা এবং সংকটাপন্ন জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এই উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠছে।

একইভাবে মিশরের আরেকটি সংবাদমাধ্যম আল-মাউকি (Mawqi3 Masr/موقع مصر الإخباري) কায়রোতে সম্পাদিত পারস্পরিক সমঝোতা, মানবিক সহযোগিতা এবং যুদ্ধবিধ্বস্ত ও বাস্তুচ্যুত মানুষের পাশে দাঁড়ানোর যৌথ প্রচেষ্টাকে গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে টিম হাফেজ্জীর আন্তর্জাতিক মানবিক কার্যক্রম, মিশরের বিভিন্ন মানবিক সংগঠনের সঙ্গে সমন্বয় এবং গাজা ও সুদানের সংকটাপন্ন মানুষের জন্য পরিচালিত উদ্যোগগুলোর বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, এটি শুধু একটি সংবাদ প্রকাশ নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে টিম হাফেজ্জীর কাজের গ্রহণযোগ্যতা, দৃশ্যমানতা এবং বিশ্বাসযোগ্যতার একটি শক্তিশালী দলিল। যখন নানা বিভ্রান্তি, অতিরঞ্জন বা ফাঁকা দাবির মধ্যে অনেক সময় মানবিক কাজ নিয়ে প্রশ্ন ওঠে, তখন মাঠপর্যায়ের বাস্তব কার্যক্রম, আন্তর্জাতিক অংশীদারিত্ব এবং বিদেশি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রমাণ।

আরও পড়ুন

সংস্থাটির মহাপরিচালক মুহাম্মদ রাজ বলেন, আমাদের মানবিক কার্যক্রম শুধু একটি দেশ বা অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। গাজা, সুদানসহ বিভিন্ন সংকটাপন্ন অঞ্চলে ক্ষুধার্ত ও বাস্তুচ্যুত মানুষের জন্য খাদ্য সহায়তা, ইফতার বিতরণ, চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসনমূলক উদ্যোগ ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে মানবতা, সহমর্মিতা ও আন্তর্জাতিক সহযোগিতার একটি ইতিবাচক বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই।

উল্লেখ্য, হাফেজ্জী চ্যারিটেবল গাজায় ধারাবাহিকভাবে মাঠপর্যায়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মানবিক সহায়তা নিয়ে কাজ করেছে সুদানেও। এ ছাড়াও দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের জন্য কাজ করছে সংস্থাটি। চিকিৎসা সহায়তা, নওমুসলিমদের সার্বিক পুনর্বাসন, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, নলকূপ স্থাপন, মক্তব ও স্কুল প্রতিষ্ঠা, শীতবস্ত্র বিতরণ, রমজানের বাজার ও ঈদ উপহার বিতরণ করছে অসহায় মানুষদের মধ্যে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সারাদেশে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালন করা হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে দেশজুড়ে দুর্যোগ প্রশমন দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেদারল্যান্ডসের বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। 
প্রধানমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের মন্ত্রীর সাক্ষাৎ, বাণিজ্য-বিনিয়োগে আগ্রহ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
সারা দেশ থেকে আসা প্রায় ৪৭ হাজার গ্রাম পুলিশকে নিয়ে রাজধানীতে আগামী ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মহাসমাবেশ। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রসংলগ্ন মাঠে অনুষ্ঠেয় এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) চিফ রিপ্রেজেনটেটিভ জুনকো তাকাহাশির সঙ্গে বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন। 
‘জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে’
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে জাতীয় তথ্যচিত্র নির্মাণে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পাশাপাশি নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে।
জাতীয় তথ্যচিত্রে মুক্তিযুদ্ধের পাশাপাশি ৯০ ও জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্তে গুরুত্বারোপ
আরও পড়ুন
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের শপথ
আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির বিজয়ের খবর
আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন
খামেনি কি ইরান ছেড়ে পালাচ্ছেন? যা জানা গেল