বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা জারি

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০:৫০ পিএম


বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে নতুন নির্দেশনা জারি
ছবি: সংগৃহীত

বিদ্যুতের নতুন মূল্যবৃদ্ধি জুনের শুরু থেকে কার্যকর হওয়ায় প্রিপেইড মিটারের গ্রাহকদের ২০০ বা ততধিক ডিজিটের টোকেনের মাধ্যমে মিটার আপডেট করার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২৫ জুন) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জরুরি তথ্য জানানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকেরা সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থার ওয়েবসাইটে প্রদর্শিত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে সহজেই নিজেদের মিটার আপডেট করতে পারবেন। এই আপডেট প্রক্রিয়ায় কোনো ধরনের সহায়তার প্রয়োজন হলে গ্রাহকদের সংশ্লিষ্ট সংস্থার হটলাইনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯ ছাড়াও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিপিডিবি (১৬২০০), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (১৬৮৯৯), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বা ডিপিডিসি (১৬১১৬), ঢাকা উত্তর বিদ্যুৎ বিতরণ কোম্পানি বা ডেসকো (১৬১২০), নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি বা নেসকো (১৬৬০৩) এবং ওজোপাডিকো (১৬১১৭) কল সেন্টারে সরাসরি যোগাযোগ করে প্রয়োজনীয় কারিগরি সহায়তা নেওয়া যাবে।

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission