জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ০৫:৪৭ পিএম


জাতীয় সংসদের বিশেষ কমিটির চতুর্থ বৈঠক অনুষ্ঠিত
ছবি: সৌজন্য

ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন এমপির সভাপতিত্বে চতুর্থ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান; সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন; মো. আব্দুল বারী; মুহাম্মদ নওশাদ জমির; মো. মুজিবুর রহমান এবং জি. এম. নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। বিশেষ কমিটির আমন্ত্রণে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও এ বৈঠকে অংশ নেন।

আলোচনার শুরুতে বিগত বৈঠকসমূহের কার্যবিবরণী অনুমোদন করা হয়। বৈঠকে কমিটি কর্তৃক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ সম্পর্কে আলোচনা ও রিপোর্ট প্রদান করা হয় এবং সংসদে পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন

দেশের স্বাস্থ্যসেবাকে জনমানুষের দোরগোড়ায় পৌঁছাতে কমিটির সদস্যগণ বিস্তারিত পর্যালোচনা করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission