ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নবম পে-স্কেল কার্যকর

সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে-স্কেল বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হয়েছে। নতুন বেতন কাঠামোয় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছেন ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। এ গ্রেডগুলোতে মূল বেতন সর্বোচ্চ ১৩৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। তবে প্রজ্ঞাপন জারি, ভাতা পুনর্বিন্যাস এবং কারিগরি প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় বর্ধিত বেতন হাতে পেতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ১ থেকে ১০ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। এর আগে নবম জাতীয় বেতন কমিশন বিভিন্ন গ্রেডে ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছিল।

পে-স্কেল বাস্তবায়নে সরকার দুই ধাপের একটি মডেলকে অগ্রাধিকার দিচ্ছে। এ পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে নতুন মূল বেতন কার্যকর করা হবে এবং দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস ও সমন্বয় করা হবে। তবে বিকল্প হিসেবে তিন ধাপে বাস্তবায়নের প্রস্তাবও আলোচনায় রয়েছে। সেই প্রস্তাবে প্রথম বছরে মূল বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় বছরে বাকি ৫০ শতাংশ এবং তৃতীয় বছরে ভাতাগুলো কার্যকর করার কথা বলা হয়েছে।

অর্থ বিভাগ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন পুনর্গঠিত সচিব কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করে বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর পৃথক পে-কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে। কমিটির চূড়ান্ত সুপারিশ শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতেই বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হবে।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মূল বেতন একবারেই কার্যকর করা হলে সমন্বিত বাজেট ও হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার (আইবিএএস)-এ বাস্তবায়ন সহজ হবে। পরে দ্বিতীয় ধাপে ভাতা সমন্বয় করা যেতে পারে।

নতুন পে-স্কেলে বিদ্যমান বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও কাজ চলছে। কিছু ভাতা কমানো বা একীভূত করার প্রস্তাব রয়েছে। এসব বিষয়ে প্রজ্ঞাপন জারি ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বর্ধিত বেতন পাবেন।

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম পে-স্কেল কার্যকরের ঘোষণা দেন।

এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান বাস্তবতায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সময়োপযোগী ও যৌক্তিক। দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন না থাকলে সরকারি কর্মচারীদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত উৎকর্ষ ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।

যদিও তিনি স্পষ্টভাবে বলেছেন, শুধু বেতন বাড়ালেই দুর্নীতি কমবে- এমন ধারণা বাস্তবসম্মত নয়। তার মতে, নতুন পে-স্কেল কার্যকর করার পূর্বশর্ত হিসাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করতে হবে। শুধু নিজের নয়, পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-সম্পদের হিসাবও প্রতিবছর হালনাগাদ করতে হবে।

আরও পড়ুন

অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহও বলেন, নবম পে-স্কেল দিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর বিষয়টি ঠিকই আছে। যেভাবে মূল্যস্ফীতি বাড়ছে, তাতে নিম্ন গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের চলতে কষ্ট হয়। এ অবস্থায় বর্ধিত বেতন তাদের জীবনযাত্রার মান কিছুটা উন্নত করবে।

আবার আরেক শ্রেণির কর্মকর্তা রয়েছেন, তাদের বেতনেরই প্রয়োজন হয় না। এদের বিষয়ে সরকারকে সজাগ থাকতে হবে। গত দেড় দশকে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সময় দেশে যত আর্থিক লুটপাট হয়েছে, সেখানে সরকারি কর্মকর্তারাও জড়িত ছিলেন। তাদের চিহ্নিত করা প্রয়োজন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
আরও পড়ুন
সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত 
সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ
সরকারি চাকরিতে তদবির করলেই ব্যবস্থা
সরকারি চাকরিতে উচ্চতর গ্রেড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন