ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সরকারি চাকরিতে থেকে এনসিপির কমিটিতে পদ, সেই কর্মকর্তাকে শোকজ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ০৩:০২ পিএম
সফিউল্ল্যাহ জগলু ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটিতে পদে থাকার অভিযোগে শোকজের মুখে পড়েছেন ভোলার চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা সফিউল্ল্যাহ জগলু। আরটিভিসহ একাধিক গণমাধ্যমে এ-সংক্রান্ত সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে ১১ অক্টোবর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী স্বাক্ষরিত ওই নোটিশে সফিউল্ল্যাহ জগলুকে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।

এর আগে, গত ৫ অক্টোবর এনসিপির ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান ও সদস্যসচিব শরীফ হাওলাদার সাগরের স্বাক্ষরে আগামী ছয় মাসের জন্য দলটির চরফ্যাশন উপজেলা আহ্বায়ক কমিটির আংশিক অনুমোদন দেওয়া হয়। সাত সদস্যবিশিষ্ট ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে সফিউল্ল্যাহ জগলুর নাম অন্তর্ভুক্ত রয়েছে।

সরকারি চাকরিতে কর্মরত একজন কর্মকর্তার রাজনৈতিক দলের সাংগঠনিক পদে থাকা নিয়ে বিষয়টি আলোচনায় আসে। সরকারি কর্মচারীদের রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার বিধিনিষেধ এবং সংশ্লিষ্ট আচরণবিধি প্রতিপালন নিয়েও প্রশ্ন দেখা দেয়।

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২৫(১)-এ সরকারি কর্মচারীদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের বিষয়ে বিধিনিষেধ রয়েছে। এ বিধানের আলোকে সফিউল্ল্যাহ জগলুর রাজনৈতিক দলের কমিটিতে পদে থাকার বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাজন আলী বলেন, বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। আমরা ১১ অক্টোবর সফিউল্ল্যাহ জগলুকে লিখিত শোকজ করেছি। তিন কর্মদিবসের মধ্যে জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমিন
কক্সবাজার থেকে কুমিল্লায় ফিরতে সাধারণত ৯ থেকে ১১ ঘণ্টা সময় লাগে। এ পথে যাতায়াতকারী অধিকাংশ যাত্রী রাত ১০টা থেকে ১২টার মধ্যে নাইট কোচে রওনা হন, যাতে ভোরের আলোয় কুমিল্লায় পৌঁছানো যায়।
কেন ভুল সময়ে বাসে উঠেছিলেন তাজমিন
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
‘চিঠির পাতায় লেখা সত্যিকারের অনুভূতি কখনো মুছে ফেলা যায় না, মানুষ ভুলে গেলেও শব্দগুলো হৃদয়ে নিজের জায়গা রেখে যায়’— এমন আবেগঘন প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁয় অনুষ্ঠিত হলো দিনব্যাপী ব্যতিক্রমী এক ‘চিঠি উৎসব’।
নওগাঁয় ব্যতিক্রমী ‘চিঠি উৎসব’: কাগজের ভাঁজে আবেগের রঙিন প্রকাশ
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
শ্রীপুর পৌরসভার উজিলাব (সূতাপাড়া) এলাকার বাড়ির পাশের পুকুরপাড় থেকে সবুজ মিয়া (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। 
বাড়ির পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
খুলনার দাকোপে ঢাকী নদীর ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে বাঁধে ধস ও ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে আশপাশের বসতবাড়ি, সড়ক ও ফসলি জমি।
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন ঝলঝলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গরু নিয়ে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের সংঘর্ষ, গুলিতে ইজারাদারের মৃত্যু
আরও পড়ুন
‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন ডিজিটাল ফ্যাসিবাদের পথ সুগম করবে’
এনসিপির সভায় সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে কড়া সমালোচনা
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!
‘ট্রেনিংয়ের জন্য নিয়ে আইছে, এখন দেখছি মিছিল’, এনসিপির কর্মসূচি নিয়ে বিস্ফোরক মন্তব্য