ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ০৪:৪৬ পিএম
রাজধানীর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দরবার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তারের পর সেনা আইনে বিচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, একই অপরাধে একই ব্যক্তির বিরুদ্ধে দুটি পৃথক আইনে বিচার করার সুযোগ বা ব্যবস্থা নেই। তাই তাকে বেসামরিক বিচার প্রক্রিয়ার পরিবর্তে সেনা আইনের আওতায় বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর ও তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা তখনকার সময়ে সামরিক আদালতে হয়েছে। সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন।

তিনি বলেন, দেশে আসার পরে আমরা যখন জানতে পেরেছি। আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে গ্রেপ্তারের করে সেনা আইনে বিচারের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। জেনারেল কোর্ট মার্শালের মাধ্যমে তার বিচার সম্পন্ন হবে। আগে একই মামলায় যাদের বিচার ও দণ্ড কার্যকর হয়েছে, সেই রায়ের আলোকে তার বিষয়ে কী সিদ্ধান্ত রয়েছে তা জেনারেল কোর্ট মার্শাল বিবেচনা করবে।

আরও পড়ুন

মোজাফফরের সহযোগীদের বিরুদ্ধে নতুন করে তদন্ত বা ফৌজদারি মামলা হতে পারে কি না-এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেনা সদস্যদের ক্ষেত্রে মিলিটারি অ্যাক্ট প্রযোজ্য। যেহেতু তিনি একই মামলার পলাতক আসামি ছিলেন, তাই সেনাবাহিনী তাদের বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পরে সিভিল কোর্টে কোনো আইনি বিষয় প্রযোজ্য হলে তা আইন অনুযায়ী বিবেচনা করা হবে।

চট্টগ্রামে এক আইনজীবীর করা মামলায় পুনঃতদন্তের আবেদন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যদি সিভিল কোর্টের কোনো বিষয় থাকে, আইনানুগভাবে তা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

শহীদ জিয়াউর রহমান হত্যা মামলায় সিআইডির তদন্ত ও চূড়ান্ত প্রতিবেদন থাকা সত্ত্বেও পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুই আইনে বা দুইবার বিচার করা যায় না।

এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ব্যাডমিন্টন সামগ্রী
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন তিনি। এরপরই মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। তাদের সঙ্গে সময় কাটান। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, কেউ বাদ পড়ছে কি না,  সে বিষয়েও খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন তিনি। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও খেলার সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী। আরটিভি/টিআর
শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, দিলেন ব্যাডমিন্টন সামগ্রী
প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা সরকারের
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যকালে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। 
প্রবাসীদের জন্য নতুন পরিকল্পনা সরকারের
দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক বাজারে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, দেশের মাংসের চাহিদা পূরণে খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা প্রদান করছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালির শুরুতে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টিনিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখ লাখ মানুষ জড়িত। তিনি বলেন, প্রাণিসম্পদের উন্নয়ন ও সম্প্রসারণের ফলে চরাঞ্চলের মানুষও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‌্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউ সড়ক প্রদক্ষিণ করে পুরোনো বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ভেটেরিনারি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) ভারপ্রাপ্ত সভাপতি ডা. মো. আব্দুর রহিম সহ এসোসিয়েশনের সদস্যবৃন্দ, দপ্তর ও সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিনিধি, খামারি, উদ্যোক্তা এবং প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আরটিভি/টিআর
দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা: নুর
অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে। তিনি বলেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, নিজেদের কোনো সঙ্গী-সাথী যদি এসব ব্যক্তিকে আশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে। সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। ফলে, নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত ও এনসিপি। আরটিভি/টিআর
টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা: নুর
গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি
এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও চার প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি
আরও পড়ুন
দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা দেখছি না: স্বরাষ্ট্রমন্ত্রী
আসিব আসিব বলিয়া কত দিন পার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজয় দিবসে স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা, বসবে সিসি ক্যামেরা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার