ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

টাকা ঢেলে ও উসকানি দিয়ে কারখানা বন্ধের ষড়যন্ত্র করছে পতিত ফ্যাসিস্টরা: নুর

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৪৮ এএম
ছবি: সংগৃহীত

অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর তোপখানা রোডে অবস্থিত জাতীয় প্রেস ক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের অনেকের মিল-কারখানা ও ব্যবসা-বাণিজ্য অন্যরা দেখভাল করছেন। এসব ব্যবসা থেকে অর্জিত মুনাফা আবার শ্রমিক অধ্যুষিত এলাকায় উসকানি ও অস্থিরতা তৈরির কাজে অর্থায়ন করা হচ্ছে।

তিনি বলেন, গার্মেন্টস খাতকে ধ্বংস করা এবং বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে এমন বার্তা বিদেশিদের কাছে পৌঁছে দিতে পরিকল্পিতভাবে কৃত্রিম অস্থিরতা তৈরি করা হচ্ছে। এর পেছনে পতিত ফ্যাসিস্টদের অর্থায়ন রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, শুধু গাজীপুর এলাকাতেই এ ধরনের কর্মকাণ্ডে ১০০ কোটি টাকা অর্থায়ন করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের স্বীকারোক্তির বরাত দিয়ে নুর দাবি করেন, অতীতে ক্ষমতার অপব্যবহার করে লুটপাট চালানো আওয়ামী লীগের লোকজনের অর্থায়ন ও উসকানিতে কারখানা বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, নিজেদের কোনো সঙ্গী-সাথী যদি এসব ব্যক্তিকে আশ্রয় বা সহযোগিতা করেন, তাদের বিরুদ্ধেও অবস্থান নিতে হবে। এসব অর্থ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিতে ব্যয় করা হচ্ছে।

সরকারি দরপত্র প্রসঙ্গে নুর বলেন, নির্মাণকাজ ও সরকারি টেন্ডারে পুরোনো অভিজ্ঞতার শর্তের কারণে এখনো ৮০ শতাংশ কাজ আওয়ামী লীগের লোকজন পাচ্ছেন। ফলে, নতুন উদ্যোক্তারা কাজের সুযোগ পাচ্ছেন না। নতুন ব্যবসায়ীদের সুযোগ করে দিতে পাবলিক প্রকিউরমেন্ট আইন সংশোধন করা হয়েছে উল্লেখ করে তিনি সবাইকে দরপত্রে অংশ নেওয়ার আহ্বান জানান।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফিরলে সবচেয়ে বড় বিপদে পড়বে জামায়াত ও এনসিপি।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। ফেসবুক পোস্টে আবু হানিফ লেখেন, জামায়াত পরিচালিত ১১ দলীয় জোট। সেখান থেকে ২ দল চলে যাওয়ার পরও নাকি ১১ দলীয় জোটই রয়ে গেছে। সম্প্রতি এই জোটের শরিক দল এনসিপি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এর পর থেকে নাকি ১১ দলীয় জোটে মতবিরোধ দেখা দিয়েছে। তিনি আরও লেখেন, জামায়াতসহ অন্য দলগুলোর বক্তব্য, এনসিপি কেন জোটের অন্য দল ছাড়া সরকারের সাথে মিটিং করবে? এই ইস্যুকে কেন্দ্র করে জোটের মধ্যে কিছুটা অবিশ্বাস-সন্দেহ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, আবার অনেকেই বলছে এনসিপি নাকি জামায়াত জোট ছাড়তে পারে। তবে বাস্তবতা হলো এমনটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কেননা জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনো ১১ দলীয় জোট ছাড়তে পারবে না। সবশেষে তিনি লেখেন, এখানে এনসিপির কী অবস্থান বা ভূমিকা হবে সেটা মূলত নির্ধারণ করে জামায়াত। ফলে জামায়তের বাহিরে এনসিপি যাওয়া মানেই এনসিপির ভাঙন অনিবার্য। আরটিভি/টিআর
জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি কখনও ১১ দলীয় জোট ছাড়তে পারবে না: আবু হানিফ
‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’
জামায়াতে ইসলামী ও এনসিপির শর্ত এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর লাগামহীন বক্তব্যকে জাতীয় ঐক্যের পথে বাধা হিসেবে অভিহিত করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। 
‘পাটোয়ারীর লাগামহীন বক্তব্য ও জামায়াত-এনসিপির শর্ত ঐক্যের পথে বাধা’
অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই: হাসনাত কাইয়ূম
২০২৪ সালের অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম।
অপকর্মের বিচার ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই: হাসনাত কাইয়ূম
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।
আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে: হেফাজতে ইসলাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে গভীর রাতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ
আরও পড়ুন
‘আ.লীগের নেতাকর্মীদের পেলেই গণপিটুনি দিয়ে পুলিশে দিতে হবে’
পদ্মার চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল
ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
আগরতলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের আসার খবরে সীমান্তে স্থানীয়দের বিক্ষোভ