ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৩:১০ পিএম
ছবি: সংগৃহীত

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. সুজনের নবজাতক কন্যা সাইফা নুর সুবহার জন্য উপহার পাঠিয়েছেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের উদ্যোগে সংগঠনটির প্রতিনিধি দল আহত জুলাই যোদ্ধা সুজনের ঢাকার কেরানীগঞ্জের বাসায় যান।

আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এ কথা জানান।

তিনি জানান, আমরা বিএনপি পরিবার-এর উপদেষ্টা ও নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে প্রতিনিধিদলে তিনিসহ আরো ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।

আরও পড়ুন

প্রতিনিধি দলটি মো. সুজনের নবজাতকের খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষে উপহার প্রদান করে।

এছাড়া তারা মো. সুজনের শারীরিক অবস্থা এবং পরিবারের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

এ সময় সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, রুবেল আমিন, শাহাদাত হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, বনানী থানা বিএনপি নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান ও আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
পূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
তিনি বলেন, বর্তমান বিশ্বে পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে বাংলাদেশের কূটনীতিকে আরও অর্থনৈতিককেন্দ্রিক হতে হবে।
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
মা ও শিশু সহায়তা কর্মসূচি নিয়ে ‘নতুন নির্দেশনা’
দেশের ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন উপকারভোগী বাছাই করা হবে। দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় নিয়ে এসব উপকারভোগী নির্বাচন করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি।
মা ও শিশু সহায়তা কর্মসূচি নিয়ে ‘নতুন নির্দেশনা’
আরও পড়ুন
পরিকল্পিত নগরায়ণে মাস্টারপ্ল্যানের উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী
‘দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন দেশের ১০১ গুণী শিক্ষক