ঢাকা সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সাবেক রাষ্ট্রপতির বিচার নিয়ে যা জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি পদে থাকাকালীন তার (মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু) কোনো কর্মকাণ্ডের জন্য আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে রাষ্ট্রপতি হওয়ার আগে বা দায়িত্ব ছাড়ার পর কোনো অপরাধ করে থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান জানান, সম্প্রতি ৩২ জন যুগ্ম সচিবকে বিধি অনুযায়ী বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি বলেন, সরকারি চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হলে সরকার বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ ছিল। তাই ওই নির্বাচনের বিষয়ে তদন্ত হওয়া প্রয়োজন।

শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলার বিচার প্রসঙ্গে তিনি বলেন, এ মামলার বিচারকাজে সরকারের বাধা দেওয়ার কোনো কারণ নেই।

ব্রিকসে বাংলাদেশের সদস্যপদ প্রসঙ্গে উপদেষ্টা জানান, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশকে পর্যবেক্ষক হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে ব্রিকসের শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী অংশ নেবেন কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

এছাড়া দেশের অন্যতম পর্যটন নগর কক্সবাজারকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
৭ নভেম্বর সাধারণ ছুটি
সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৭ নভেম্বর সাধারণ ছুটি
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
পূজার ছুটি ও সপ্তাহিক ছুটির মধ্যে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) অফিস খোলার দিনটিতেও ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
দুর্গাপূজায় এবার টানা ৫ দিনের ছুটি
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
তিনি বলেন, বর্তমান বিশ্বে পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও নিরাপত্তাকে আলাদা করে দেখার সুযোগ নেই। জাতীয় স্বার্থ রক্ষা ও অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণে বাংলাদেশের কূটনীতিকে আরও অর্থনৈতিককেন্দ্রিক হতে হবে।
বাংলাদেশের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির গতিপ্রকৃতি তুলে ধরলেন হুমায়ুন কবির
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকতার নৈতিক মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী
আরও পড়ুন
পুলিশ পদক পাচ্ছেন ৯২ সদস্য
‘র’ প্রধানের ঢাকা সফর নিয়ে যা জানাল সরকার
দেশে সাকিবের নিরাপত্তা নিয়ে যা বললেন ডা. জাহেদ
তসলিমা নাসরিনের দেশে ফেরা নিয়ে যা বলল সরকার