ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

পিএসসি সচিবালয়ের ৮ ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষা স্থগিত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত আটটি ক্যাটাগরির পদের আগামী ৩১ জুলাইয়ের লিখিত পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সরকারি কর্ম কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন

উপসচিব (প্রশাসন) মো. ওয়াশীমুল বারীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএসসি সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩তম থেকে ১৬তম গ্রেডের কম্পিউটার অপারেটর, প্রশিক্ষণ সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, হিসাব সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, অভ্যর্থনাকারী ও টেলিফোন অপারেটর পদের পূর্বনির্ধারিত আগামী ৩১ জুলাইয়ের (শুক্রবার) লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন তারিখ ও সময় পরবর্তীতে বিপিএসসির অফিশিয়াল ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) বিজ্ঞপ্তির মাধ্যমে এবং প্রার্থীদের মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
সাবেক প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দক্ষিণ আফ্রিকান আইনবিদ নাভানেথেম ‘নাভি’  পিল্লাইকে ২০২৬ সালের শান্তিতে নোবেল পুরস্কার জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) এক অভিনন্দন বার্তায় অধ্যাপক ইউনূস ন্যায়বিচার, মানবাধিকার ও জবাবদিহিতার প্রতি পিল্লাইয়ের আজীবন অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি বলেন, বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করায় আমি তাকে আন্তরিক অভিনন্দন জানাই। তার দীর্ঘ ও গৌরবময় কর্মজীবনের প্রশংসা করে অধ্যাপক ইউনূস বলেন, বিচারপতি পিল্লাই তার জীবন ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করেছেন। তিনি বলেন, বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনে, জাতিসংঘে এবং আন্তর্জাতিক বিচারাঙ্গনে তার কাজ প্রমাণ করেছে যে আইনের শাসন ছাড়া শান্তি দীর্ঘস্থায়ী হতে পারে না। তিনি ক্ষমতাবানদের জবাবদিহির আওতায় এনেছেন এবং যাঁদের কোনো কণ্ঠস্বর নেই, তাদের পাশে দাঁড়িয়েছেন। অধ্যাপক ইউনূস বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিচারপতি পিল্লাইয়ের অসাধারণ সাহস ও অবিচল সততার স্বীকৃতি। তিনি আরও বলেন, এটি একই সঙ্গে আমাদের স্মরণ করিয়ে দেয় যে ন্যায়বিচার ও শান্তি একে অপরের পরিপূরক। আমি তার প্রতি আমার আন্তরিক শুভকামনা জানাই। শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি আন্তর্জাতিক আইন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় অবদানের জন্য বিচারপতি নাভি পিল্লাইকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করে। আরটিভি/টিআর
শান্তিতে নোবেল জয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. ইউনূস
দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানাতে বলা হয়েছে।
দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
আগামী বছরের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে  রবিবার (১১ অক্টোবর) মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক জমার মূল রসিদ দাখিলের জরুরি নির্দেশ দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
হজ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
শনিবার (১০ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা
আরও পড়ুন
আজ শুরু ৫১তম বিশেষ বিসিএসের আবেদন 
৫১তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ নিয়ে পিএসসির বার্তা
পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ