ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

৫১তম বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম
ছবি: সংগৃহীত

৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বুধবার (৪ নভেম্বর) কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫১তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (এমসিকিউ টাইপ) আগামী ১১ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) প্রকাশ করা হবে। প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তী সময়ে কোনো সংশোধনের প্রয়োজন হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

চিকিৎসকদের ৫১তম বিশেষ বিসিএসে চূড়ান্তভাবে মোট ৪৪ হাজার ৬৩৫ জন প্রার্থী আবেদন করেছেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিসিএসের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। দেশের সরকারি হাসপাতালগুলোতে চলা তীব্র চিকিৎসক-সংকট কাটানোই এই নিয়োগের মূল উদ্দেশ্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চূড়ান্ত চাহিদাপত্র পাওয়ার পর পিএসসি দ্রুততম সময়ে এই বিশেষ বিসিএসের আয়োজন করে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ৫১তম বিসিএসের মাধ্যমে মোট ৫ হাজার চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হবে। এর মধ্যে ৪ হাজার ৭০০ জন নিয়োগ পাবেন সহকারী সার্জন পদে। বাকি ৩০০ জন নিয়োগ পাবেন সহকারী ডেন্টাল সার্জন পদে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা
এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বিমা-প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আড়ং। আগ্রহীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এসএসসি পাসেই আড়ংয়ে চাকরি, বিমা-প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানান সুবিধা
চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি। আগ্রহীরা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
চাকরি দিচ্ছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রভিডেন্ট ফান্ড-মোবাইল বিল সুবিধাসহ ওয়ালটনে চাকরি, লাগবে যে যোগ্যতা
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে আরএফএল গ্রুপ। আগ্রহীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
অভিজ্ঞতা ছাড়াই ২৫ জনকে চাকরি দেবে আরএফএল গ্রুপ, রয়েছে নানান সুবিধা
আরও পড়ুন
এইচএসসি সম্পূরক পরীক্ষা কবে, অংশ নিতে পারবেন যারা
এক নজরে দেখে নিন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে?
পা দিয়ে লিখে এইচএসসি পাস, বিসিএস ক্যাডার হতে চান রংপুরের কলি
চরফ্যাশনের ১১ কলেজে এইচএসসির ফলাফলে ধস