ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ভিক্ষুক ফিরোজার পাশে তথ্য প্রতিমন্ত্রী, পেলেন নতুন আশ্রয়

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৩:২৬ পিএম
স্থায়ী আশ্রয় পেলেন ভিক্ষুক ফিরোজা বেগম। ছবি: আরটিভি

ভিক্ষুক ফিরোজা বেগম (৬৫)। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করলেও আশ্রয়টা ছিল অত্যন্ত জরাজীর্ণ। যেখানে মরিচা ধরা টিনের ঝাপড়ি। সামান্য বৃষ্টি হলেই ঘরের ভিতরে টপটপ করে পড়তো পানি। হালকা বাতাসে কেঁপে উঠতো বুক, এই বুঝি উড়িয়ে নিয়ে যাবে আশ্রয়স্থল।

এভাবেই লড়াই করে ফিরোজা বেগমের কেটেছে সারা জীবন। স্থানীয় এক স্বেচ্ছাসেবীর মাধ্যমে ইউএনও ফাতেমা জান্নাতের প্রচেষ্টায় এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সহযোগিতায় আশ্রয় পেলেন ভিক্ষুক ফিরোজা বেগম।

ফিরোজা বেগম ময়মনসিংহের নান্দাইল পৌরসভার দশালিয়া গ্রামের মৃত সুরুজ আলীর স্ত্রী। প্রায় ৩৫ বছর আগে স্বামী মারা যান। সে থেকেই ভিক্ষা করে সংসার চালাতেন। স্বামীর রেখে যাওয়া এক শতাংশ জায়গার উপর জরাজীর্ণ ঘরেই বসবাস করতেন। বয়সের ভারে নুয়ে পড়ায় নিজে ভিক্ষা করতে না পারায় মেয়ে শামসুন্নাহার ভিক্ষা করে মায়ের ভরণপোষণের ব্যবস্থা করেন।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এমন অমানবিক পরিবেশে বসবাস করলেও ফিরোজার দুর্দশা খুব একটা কারও নজরে আসেনি। অবশেষে স্থানীয় স্বেচ্ছাসেবী এমদাদুল হক বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাতের নজরে আনেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজেই ফিরোজার বাড়িতে গিয়ে তার জীবনযাপনের বাস্তব চিত্র পরিদর্শন করেন।

পরে বিষয়টি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে অবহিত করলে তার নির্দেশনায় ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফিরোজার জন্য একটি নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হয়। বর্তমানে ঘরটির নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক বলেন, স্বামী মারা যাওয়ার পর ফিরোজা অত্যন্ত কষ্টে জীবনযাপন করছিলেন। তার জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

চোখে আনন্দের অশ্রু নিয়ে ফিরোজা বলেন, আমি কোনোদিন ভাবিনি জীবনের এই বয়সে নতুন একটা ঘরে থাকতে পারব। এতদিন বৃষ্টি হলেই সারাত ঘুমাতে পারতাম না। ঘরের ভেতরে পানি পড়ে সব ভিজে যেত। ঝড়-বৃষ্টি এলেই খুব ভয় লাগত। এখন মনে হচ্ছে আল্লাহ আমার দিকে তাকিয়েছেন। যারা আমার জন্য এই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদের ভালো রাখেন। এই ঘরটাতেই শান্তিতে শেষ জীবনটা কাটাতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, ফিরোজার বিষয়টি জানার পর আমি তার বাড়িতে গিয়ে বাস্তব অবস্থা দেখি। পরে বিষয়টি মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্যারকে অবহিত করি। তার নির্দেশনায় ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে একটি নতুন ঘরের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ফিরোজার মেয়ে শামসুন্নাহারও একজন বিধবা। চার সন্তান নিয়ে তিনি অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন। তাই তার জন্যও একটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, যাতে তিনি স্বাবলম্বী হয়ে পরিবারের দায়িত্ব পালন করতে পারেন।

আরও পড়ুন

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বিষয়টি আমার নজরে এলে আমি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়। এমন মানবিক কাজ করতে পেরে নিজের কাছে ভালো লাগছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
ট্রাম্পের সঙ্গে খলিলুর রহমানের শুভেচ্ছা বিনিময়
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। সংকটের স্থায়ী সমাধানে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ছোট ভাই শেখ আহমদ বিন রশিদ আল মাকতুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দুবাইয়ের শাসকের ভাইয়ের মৃত্যুতে তারেক রহমানের শোক
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
পাসপোর্ট প্রথমবার হারিয়ে গেলে, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না।
পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন।  
নিউইয়র্কে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্টে বোনের মৃত্যু
মাদরাসায় যাওয়ার পথে তরুণীকে ডেকে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ৩
এক নারীর দুই স্বামী, হাসপাতালে তুমুল মারামারি 
যুবককে পিটিয়ে হত্যার মামলা নিতে নারাজ দুই থানার পুলিশ