ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করে পেতে পারেন অর্থ, জেনে নিন কীভাবে

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১২:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

খাদ্যে ভেজাল মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ওজনে কারচুপি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের মতো অপরাধ প্রতিরোধে আইনি ভিত্তি প্রদান করে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’। কেবল অপরাধীদের শাস্তির বিধানেই সীমাবদ্ধ নয় এই আইন; অনিয়ম ধরে দেওয়া সচেতন ভোক্তাদের জন্য রাখা হয়েছে আর্থিক সহায়তার সুনির্দিষ্ট বিধান। আইন অনুযায়ী, লিখিত অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক প্রক্রিয়ায় আদায়কৃত জরিমানার ২৫ শতাংশ অর্থ তাৎক্ষণিকভাবে অভিযোগকারী পাবেন।

আইনের ৭৬(৪) ধারায় বলা হয়েছে, কোনো ভোক্তার লিখিত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান ও তদন্ত শেষে প্রমান সাপেক্ষে অভিযুক্তের ওপর যে অর্থদণ্ড ধার্য ও আদায় করা হবে, তার চার ভাগের এক ভাগ অর্থাৎ ২৫ শতাংশ অর্থ অভিযোগকারী ব্যক্তি পাবেন। আদালত বা বিশেষ ট্রাইব্যুনালে ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তির কাছ থেকে জরিমানা আদায় হলেও সমান হারে এই অর্থ পাবেন অভিযোগকারী।

২০০৯ সালের এই আইনে ভেজাল ও প্রবঞ্চনার বিরুদ্ধে কঠোর দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনের ৪১ ও ৪২ ধারা অনুযায়ী, খাদ্যে ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক মেশানো বা জ্ঞাতসারে ভেজাল পণ্য বিক্রি করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, দুই লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়ার সুযোগ রয়েছে।

আরও পড়ুন

একইভাবে মোড়কজাত পণ্যে তথ্য গোপন বা তথ্য না রাখা (৩৭ ধারা), পণ্যের মূল্যতালিকা ঝুলিয়ে না রাখা (৩৮ ধারা) এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করার (৪০ ধারা) অপরাধে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান আছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রির দায়ে ৫১ ধারায় এবং নকল পণ্য উৎপাদনের অপরাধে ৫০ ধারায় সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে।

আবার একই অপরাধ বারবার করলে ৫৫ ধারা অনুযায়ী অপরাধীকে সর্বোচ্চ শাস্তির দ্বিগুণ দণ্ড দেওয়া যাবে। ওজনে কারচুপি ও বাটখারায় ফাঁকি দেওয়ার অপরাধেও এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানার নিয়ম রাখা হয়েছে।

অন্যদিকে, আইনটির অপব্যবহার রোধে ৫৪ ধারায় বলা হয়েছে, কোনো ব্যবসায়ীকে ব্ল্যাকমেল বা হেয় করার উদ্দেশ্যে মিথ্যা বা হয়রানিমূলক অভিযোগ বা মামলা করা হলে অভিযোগকারীকে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

পণ্য কিনে ঠকলে বা বাজারে যেকোনো অনিয়ম চোখে পড়লে আপনি সহজেই অভিযোগ জানাতে পারেন। যেভাবে পাবেন এই সুবিধা:

কারা অভিযোগ করতে পারবেন: যেকোনো সাধারণ ভোক্তা এই সুযোগ পাবেন। তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বা কর্মচারীরা অভিযোগ করলে এই ২৫ শতাংশ অর্থ পাবেন না।

অভিযোগের সময়সীমা: পণ্য বা সেবা কেনার এবং কারণ উদ্ভব হওয়ার ৩০ দিনের মধ্যে অধিদপ্তরে লিখিত আবেদন জমা দিতে হবে।

যা যা প্রয়োজন: কেনার আসল রসিদ (ক্যাশ মেমো), পণ্যের ছবি, মূল্যমানের প্রমাণ কিংবা ভিডিওর মতো তথ্যপ্রমাণ অভিযোগের সঙ্গে যুক্ত করতে হবে।

অভিযোগ দেওয়ার উপায়: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে সরাসরি, ডাকযোগে কিংবা তাদের অফিসিয়াল ই-মেইল ও স্মার্ট অ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ জমা দেওয়া যায়।

অভিযোগ যাচাই-বাছাই ও শুনানির পর অপরাধ প্রমাণিত হলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জরিমানা ধার্য করে। সেই অর্থ আদায় হওয়ার পরপরই ২৫ শতাংশ টাকা অভিযোগকারী ভোক্তার হাতে বা ব্যাংক অ্যাকাউন্টে বুঝিয়ে দেওয়া হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
আসন্ন শারদীয় দুর্গাপূজায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল থেকে দেশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
যবিপ্রবির সাবেক উপাচার্য আনোয়ারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করবে দুদক
৩০০ প্রার্থীর কেউই পাননি সুযোগ; রুয়েটে ইমাম নির্বাচন ঘিরে নানা অনিয়মের অভিযোগ
নিয়োগে অনিয়ম-দলীয়করণের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ
ঢালাইয়ের পরদিনই উঠে যাচ্ছে পিচ, সড়কে অনিয়মের অভিযোগ