ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দেশের পর্যটনকে খাতকে জনপ্রিয় করতে কাজ করেছে সরকার: পর্যটনমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। ছবি: সংগৃহীত

দেশের পর্যটন খাতকে জনপ্রিয় করতে কাজ শুরু করেছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

নাটোরের উত্তরা গণভবনকে দেশের ঐতিহ্য হিসেবে উল্লখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উত্তরা গণভবনে মন্ত্রিসভার বৈঠক করেছেন। পরবর্তীতে দেশনেত্রী খালেদা জিয়াও মন্ত্রিসভার বৈঠক করেছেন। আশা করছি, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও উত্তরা গণভবনে আসবেন এবং নাটোরের উন্নয়নের রুপরেখা প্রদান করবেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, নাটোরসহ দেশের সম্ভাবনাময় প্রতিটি স্থানেই পর্যটন হাব তৈরী করতে চাই। এজন্যে ১ হাজার ৪৯৮টি স্পটকে চিহ্নিত করেছি আমরা। পর্যায়ক্রমে এসব স্পটগুলোকে পর্যটন হাব হিসেবে প্রতিষ্ঠা করবো আমরা। পর্যটন স্পটের উন্নয়নের পাশাপাশি পর্যটকদের আবাসন, চিকিৎসা ইত্যাদি সুবিধা প্রদানের বিষয়গুলোও হাবের অন্তর্ভূক্ত থাকবে।

আফরোজা খানম আরো বলেন, ঈশ্বরদী বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টিও আমরা বিবেচনায় নিয়েছি। সম্ভাবনাময় সকল ক্ষেত্রের উন্নয়ন নিশ্চিত করতে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সবসময় মানুষের কাছে যাচ্ছি। তাদের সেবা প্রাপ্তিকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। তাদের জীবনমান উন্নয়নে কাজ করছি।

নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, নাটোর জেলা বিএনপি’র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মো. রহিম নেওয়াজ এ সময় উপস্থিত ছিলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পরে মিনি কক্সবাজার খ্যাত হালতি বিল পরিদর্শন করেন। তিনি পাটুল বট তলায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এবং দিঘাপতিয়া ও খোলাবাড়িয়াতে দুইটি পথসভায় বক্তব্য রাখেন। সন্ধ্যায় তিনি নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানিয়েছেন।
দুর্গাপূজায় সারা দেশে ১০ হাজার বিজিবি মোতায়েন
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিনের সাথে বৈঠক করেছেন নেদারল্যান্ডস সরকারের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিস্টার এইচ.ই. স্টিভেন কোলেট। 
নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন দেশের রুটে ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এসব ফ্লাইটের ৫ হাজার ৪১৮ যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন গন্তব্যে যাওয়ার কথা ছিল।
ঢাকা থেকে বিভিন্ন দেশের ৫১ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
সোমবার (১২ অক্টোবর) বিদায়ী মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিলেন সুলতানুল আফরীন জুনাইদ
আরও পড়ুন
ভবিষ্যতে দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে: বিমানমন্ত্রী
জিডিপিতে পর্যটনের অবদান ৭ শতাংশে নিতে চাই: বিমানমন্ত্রী
মন্ত্রীর গাড়িতে মামলা, ট্রাফিক আইনে ‘খুশি’ বিমানমন্ত্রী মিল্লাত
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের জন্য বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়