ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের পর্যটনে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ০৭:১৯ পিএম
বিমানমন্ত্রী সঙ্গে বৈঠক করেন জাপান প্রতিনিধি দল। ছবি: সৌজন্য

বাংলাদেশের পর্যটন খাতে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুর ২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বিনিয়োগ বিষয়ে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদের সঙ্গে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বৈচিত্র্যময় পর্যটন সম্ভাবনার একটি দেশ। আমাদের এই ভূখণ্ডে রয়েছে প্রকৃতি, ঐতিহ্য ও সংস্কৃতির অপূর্ব সমাহার। আমাদের রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার, সিলেটের চা-বাগান। বর্তমান সরকার দেশের পর্যটন খাতকে বিদেশী বিনিয়োগ স্বাগত জানাবে।’

মন্ত্রী আরও বলেন, ‘জাপান বাংলাদেশের পুরনো বন্ধু। আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপান সহযোগিতা করেছে। তাই পর্যটন খাতের বিকাশে জাপানি বিনিয়োগকারীগণের যেকোনো সহযোগিতায় সরকার সদা প্রস্তুত। বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে সরকার উইন উইন সিচুয়েশনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে কাজ করতে চায়।’

জাপানি প্রতিনিধি বলেন, জাপান বাংলাদেশে বিনিয়োগে আন্তরিক। বাংলাদেশের পর্যটন খাতে একসঙ্গে কাজ করতে তারা প্রস্তুত।

এ সময় বিনিয়োগকারীগণের পক্ষ থেকে Tourism and Hospitality খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেয়া হয়।

ঘোষণার জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগে জাপানি বিনিয়োগকারীদের আগ্রহকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে স্বাগত জানাই। তাদের বিনিয়োগ প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা হলে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রতিনিধিদল বিনিয়োগকারীদের পর্যটন স্পট পরিদর্শনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা
বাংলাদেশের কৃষি, বাণিজ্য, অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের উন্নয়নে চারটি নতুন উদ্যোগে ৪ কোটি ৫০ লাখ কানাডিয়ান ডলার অনুদান ঘোষণা করেছে কানাডা। রোববার (১৮ অক্টোবর) এ তথ্য জানিয়েছে ঢাকার কানাডীয় হাইকমিশন। 
বাংলাদেশে বিনিয়োগের জন্য চার প্রতিষ্ঠানকে ৩৯০ কোটি টাকা দিচ্ছে কানাডা
দেশে ২০ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি ও ইইউ
পরিবেশবান্ধব নির্মাণ খাতের উন্নয়নে বাংলাদেশকে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ২৭৭ কোটি ৩৮ লাখ টাকা) অনুদান দেবে জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
দেশে ২০ মিলিয়ন ইউরো অনুদান দেবে জার্মানি ও ইইউ
মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা 
রোববার (১৮ অক্টোবর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট এমপিদের কাছে এ ডিও লেটার প্রেরণ করা হয়।
মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা 
শিশু চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দিল লায়ন্স ইন্টারন্যাশনাল
ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে ২০২৬ এবং অক্টোবর সার্ভিস প্রোগ্রাম উপলক্ষে জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করল লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ১।  এ উপলক্ষে রাজধানীর আগাারগাঁও এলজিইডি ভবন মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।  চিত্রাঙ্কন প্রতিযোগীতায় ক বিভাগে প্রথম স্থান অর্জন করেছে, নুসাইবা নুজহাত, ২য় স্থান আজরিন খান রূপকথা, তৃতীয় স্থান ইমাদ আলদিম তাজ৷  খ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আফসানা মাহরিন, ২য় স্থান এমডি সাদ, তৃতীয় স্থান ওসমান গনি, গ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে হুমায়রা তাসনিম,  ২য় স্থান মাইশা হাসান, তৃতীয় স্থান অর্জন করেছে রিমঝিম খান।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ৩১৫ এ১ এর বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত ইসলাম পিএমজেএফ। উদ্বোধক ছিলেন লায়ন কাজী সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গুডউইল অ্যাম্বাসেডর ও বিএলএফ এর চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, ফাস্ট জেলা গভর্নর গোলাম ফারুক, ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ড. এম এ হালিম পাটোয়ারী,  লায়ন ডা: আবুল হোসেন খন্দকার।    অনুষ্ঠানে মূলত পারস্পরিক সহযোগিতা, ভ্রাতৃত্ব, মানবিক মূল্যবোধ ও সেবার মানসিকতাকে আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। লায়ন্স ক্লাবের সদস্যরা আগামী দিনগুলোতেও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে থাকার জোরালো অঙ্গীকার করেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আরটিভি/এসআর
শিশু চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দিল লায়ন্স ইন্টারন্যাশনাল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। শনিবার (১৮ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার। আন্তর্জাতিক আর্থিক লেনদেনে যেকোনো দেশের সক্ষমতা বিচারে আইএমএফ মূলত এই বিপিএম৬ রূপরেখাকেই প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করে। অপরদিকে, কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বহুল প্রচলিত হিসাবে রিজার্ভ ৩৬ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছানোর বিষয়টি উল্লেখ করা হয়েছে। আরটিভি/এসআর
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
আরও পড়ুন
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ভবিষ্যতে দেশে ২০০টিরও বেশি উড়োজাহাজ থাকবে: বিমানমন্ত্রী
‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’