ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মন্ত্রীদের বেতন হওয়া উচিত ১০ লাখ, এমপিদের ৫ লাখ: নুরুল হক নুর

আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৮:০০ পিএম
ছবি: সংগৃহীত

দুর্নীতি কমানো ও জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনে আর্থিক সক্ষমতা বাড়াতে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫ লাখ টাকা এবং মন্ত্রীদের বেতন ১০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ প্রস্তাব।

নুরুল হক নুর বলেন, বর্তমানে একজন সংসদ সদস্য মূল বেতন ও বিভিন্ন ভাতাসহ প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা পান। কিন্তু নির্বাচনী এলাকায় চিকিৎসা, শিক্ষা, খেলাধুলাসহ নানা সামাজিক কাজে সহায়তা দিতে গিয়ে অনেক জনপ্রতিনিধিকে অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হয়। বর্তমান বেতন কাঠামো বাস্তবতার তুলনায় অপ্রতুল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যেসব জনপ্রতিনিধির ব্যক্তিগত সম্পদ নেই, তাদের জন্য এই বেতনে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ে। এতে অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের ঝুঁকি তৈরি হতে পারে। তাই দুর্নীতি প্রতিরোধে সম্মানজনক ও বাস্তবসম্মত বেতন-ভাতা নিশ্চিত করা প্রয়োজন।

আরও পড়ুন

এ সময় এমপিদের জন্য সরকারি গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়ারও প্রস্তাব দেন তিনি। নুর বলেন, দায়িত্ব পালনের সময় একজন সংসদ সদস্যকে একটি সরকারি গাড়ি দেওয়া যেতে পারে এবং মেয়াদ শেষে সেটি সরকারি পরিবহন পুলে ফেরত নেওয়া হবে।

সিঙ্গাপুর ও মালয়েশিয়ার উদাহরণ দিয়ে তিনি বলেন, এসব দেশে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের বেতন কাঠামো উন্নত করার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ায় সুশাসন প্রতিষ্ঠা সহজ হয়েছে।

অনুষ্ঠানে নতুন পে-স্কেল দ্রুত বাস্তবায়নের আশাবাদও জানান নুরুল হক নুর। পাশাপাশি প্রবাসীদের হয়রানি কমাতে শিগগির ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এই কার্ডধারীরা বিভিন্ন সরকারি সেবা গ্রহণে অগ্রাধিকার পাবেন বলেও জানান প্রতিমন্ত্রী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
আরও পড়ুন
প্রয়োজনে ঐকমত্য হয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক
কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ
ফ্যাসিস্টদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করা হবে: নুর
রোগী ও শিক্ষার্থীদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর