ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রোগী ও শিক্ষার্থীদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পিএম
ছবি: আরটিভি

পটুয়াখালীর গলাচিপায় দুরারোগ্য রোগে আক্রান্ত, দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপজেলার ৬৭ জন উপকারভোগীর হাতে আর্থিক সহায়তার চেক ও শুকনো খাবার তুলে দেন।

এদিকে, স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬-এ জাতীয় পর্যায়ে দেশের সেরা ১০ বিজয়ীর তালিকায় স্থান পাওয়া গলাচিপা এনজেড আলিম মাদ্রাসার তিন কৃতি শিক্ষার্থী আবু তালহা, তানজিম আহমেদ ও সোহাইবুর রহমানকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় প্রতিমন্ত্রী তাদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “এই অর্জন শুধু শিক্ষার্থীদের নয়, পুরো এলাকার গর্ব। শিক্ষার মানোন্নয়নে সরকারের উদ্যোগ অব্যাহত রয়েছে এবং মেধাবী শিক্ষার্থীদের পাশে সরকার ভবিষ্যতেও থাকবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবজুর মো. ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর সহধর্মিণী মারিয়া আক্তার নুর, সহকারী পুলিশ সুপার (গলাচিপা সার্কেল) মো. সৈয়দউজ্জামান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায়, দরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে সরকারি ও সামাজিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে ভ্রমণের জন্য জরুরি নির্দেশনা দিয়েছে হাইওয়ে পুলিশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে বারবার পরামর্শ দেওয়া হয়েছে।
‘সংকট সমাধানে একাধিক প্রস্তাব দিয়েছে জামায়াত, সরকার ভ্রুক্ষেপ করেনি’
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের টিকারবিলা বাজারের পাশে পশ্চিম রাজাপুর গ্রামে নিজ বাড়িতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে গলা কেটে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্ত্রী ফারজানা বেগমকে (২৭) আটক করেছে পুলিশ।
স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে আটক গৃহবধূ
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাঁচদোনা-টঙ্গী সড়কের ভাটপাড়া বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানে চাপা পড়ল অটোরিকশা, নিহত ২
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
সুস্থ জীবনযাপন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে নীলফামারীর সৈয়দপুরে মিনি ম্যারাথন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে।
মিনি ম্যারাথন: বৃষ্টিতে ভিজে অংশ নিলেন তিন শতাধিক মানুষ
আরও পড়ুন
বিকল ট্রলারে ৫ দিন ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার
মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ, অ্যাডভোকেট চুন্নুকে শোকজ
মা-ছেলেকে অমানবিক নির্যাতনের পর ৩ দিন বন্দি বানিয়ে রাখেন চুন্নু
সাগরে ভাসছেন ১৮ জেলে, উদ্ধারে যেতে পারেনি কেউ