ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) থেকে শুরু হওয়া এ আবেদন চলবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত। নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। লিখিত বা সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত ৮ আগস্ট এক বিজ্ঞপ্তিতে পুনর্নিরীক্ষণের আবেদনসংক্রান্ত এ তথ্য জানায়। শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটেও এ বিষয়ে নিয়ম ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রে ১৫০ টাকা করে ফি দিতে হবে। বাংলা ও ইংরেজির মতো যেসব বিষয় দুটি পত্রে বিভক্ত, সেসব বিষয়ের উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

নির্ধারিত ফি অনলাইনে বিকাশ, নগদ ও সোনালী সেবার মাধ্যমে পরিশোধ করা যাবে।

একবার আবেদন ও ফি পরিশোধের পর কোনো শিক্ষার্থী চাইলে আরও বিষয়ের খাতা পুনর্নিরীক্ষণের জন্য নতুন করে আবেদন করতে পারবেন। তবে এ ক্ষেত্রে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

আবেদন করার সময় ফি পরিশোধের আগ পর্যন্ত নির্বাচিত বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে। ভুল করে কোনো বিষয় নির্বাচন করা হলে ‘মুছে ফেলুন’ অপশন ব্যবহার করে সেটি বাদ দেওয়া যাবে। এরপর প্রয়োজনীয় বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে।

তবে ফি পরিশোধের পর নির্বাচিত বিষয় পরিবর্তন বা বাতিলের সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে জমা দেওয়া অর্থও ফেরত দেওয়া হবে না।

যেভাবে আবেদন করবেন

ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে:

এসএসসি ফল পুনর্নিরীক্ষণ আবেদন পোর্টাল। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরেই এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

এরপর পর্দায় শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যে বিষয় বা বিষয়গুলোর খাতা পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ অপশনে যেতে হবে। সেখানে মোট ফি দেখানো হবে। বিকাশ, নগদ অথবা সোনালী সেবার মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের পদ্ধতি জানতে আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশন ব্যবহার করা যাবে।

ফি পরিশোধের পর আবার আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। এরপরই পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল একযোগে প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান
বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছে ইউরেনিয়ামবাহী তিনটি লরির বহর।
বিমানবন্দর থেকে রূপপুরের পথে পারমাণবিক জ্বালানির প্রথম চালান
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। 
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান ‘স্মাইল ট্রেন আমেরিকা’র সহযোগিতায় ‘নিউ লাইফ হসপিটাল ক্লেফট প্রজেক্ট’ ও ‘চাইল্ড হেলথ্ অ্যাওয়ারনেস ফাউন্ডেশন’ আয়োজিত ‘বিশ্ব হাসি দিবস-২০২৬’ উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের পাশে সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম
রাশিয়া থেকে ভারত হয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের নতুন চালান বাংলাদেশে পৌঁছেছে।
দেশে পৌঁছেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়াম
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
আরও পড়ুন
এসএসসির ফল জানার আগেই বিদায় নিল রেজা
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ