ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সরকার চলচ্চিত্র খাতে দৃশ্যমান পরিবর্তন নিশ্চিত করতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১১:৩০ পিএম
ছবি: সংগৃহীত

সরকার আগামী পাঁচ বছরের মধ্যে এই খাতের একটি দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে চায় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

বুধবার (১২ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের চলচ্চিত্র শিল্পের সার্বিক উন্নয়নে দক্ষ পরিচালক, প্রযোজক ও শিল্পী গড়ে তোলা অত্যন্ত জরুরি। আগামী ২০, ৩০ বা ৪০ বছর পর যেন তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে, সে লক্ষ্য নিয়ে আমাদের এখন থেকেই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, চলচ্চিত্রকে শুধু এফডিসি কেন্দ্রিক না রেখে, আমরা সামগ্রিক চলচ্চিত্র শিল্পের টেকসই উন্নয়ন চাই। শালীনতা বজায় রেখে এমন সুস্থধারার সিনেমা নির্মাণ করতে হবে, যা পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে বসে দেখা যায় এবং সাধারণ দর্শক যেন কাজগুলোর ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’র মতো কালজয়ী চলচ্চিত্রের দৃষ্টান্ত টেনে তিনি দেশীয় স্ক্রিপ্ট রাইটারদের দক্ষতা ও মান বৃদ্ধিতে বিশেষ জোর দেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকার চলচ্চিত্র খাতের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে অত্যন্ত আন্তরিক। সরকার আগামী পাঁচ বছরের মধ্যে এই খাতের একটি দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে চায়। এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা ও পূর্ণ সহযোগিতার আহ্বান জানান তিনি।

এর আগে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা শুরুতে সভা আয়োজনের গুরুত্ব নিয়ে প্রাথমিক আলোচনা করেন।

মতবিনিময় সভায় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং চলচ্চিত্র ও বিনোদন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এসময় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক কাজী জেসিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এ এস এম জাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া চলচ্চিত্র খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, প্রযোজক, পরিচালক, অভিনয়শিল্পী ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ সভায় অংশ নিয়ে মতামত প্রদান করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন- চলচ্চিত্র পরিচালক ও চরকীর সিইও রেদোয়ান রনি, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী, অমিতাভ রেজা চৌধুরী, হিমেল আশরাফ, রায়হান রাফি, রুবায়েত মাহমুদ, সরদার সানিয়াত হোসেন, প্রযোজক শাহরিয়ার শাকিল, মীর মোকাররম হোসাইন (শুভ) ও সহযোগী প্রযোজক শাকিব হাসান, সিনিয়র সাংবাদিক ও আন্তর্জাতিক পরিবেশক সৈকত সালাহউদ্দিন, বিসিএপিবিএস-এর সদস্য শাহরিয়ার করিম ভূঁইয়া, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহিন সুমন ও সাধারণ সম্পাদক শাহিন কবির টুটুল, চলচ্চিত্র ব্যক্তিত্ব আওলাদ হোসেন উজ্জ্বল এবং বিশিষ্ট অভিনেতা ও অভিনেত্রী হেলাল খান, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, আজমেরী হক বাঁধন প্রমুখ।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এগিয়ে নেওয়া এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ-পরবর্তী সময়ে ইউরোপের বাজারে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা সম্প্রসারণে নেদারল্যান্ডসের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে নেদারল্যান্ডসের সহযোগিতা চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
অননুমোদিত কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট কিনে প্রতারণা কিংবা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায়ভার বাংলাদেশ রেলওয়ে নেবে না।
ট্রেন যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্লাস্টিক দূষণ রোধে সরকার, বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী, গবেষণাপ্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
প্লাস্টিক দূষণ রোধে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: পরিবেশমন্ত্রী
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া দলটি এখনো কোনো অনুশোচনা প্রকাশ করেনি। উল্টো বিদেশের মাটিতে ড. ইউনূস ও সরকারের অন্যান্য দায়িত্বশীল ব্যক্তি ও অভিনেত্রীকে হেনস্তা এবং দেশে সহিংসতা উসকে দেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিমানবন্দরে ড. ইউনূসের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, নিউইয়র্ক বিমানবন্দরে তার নিরাপত্তা বিধানে স্থানীয় বাংলাদেশ দূতাবাসের কোনো ধরনের ঘাটতি ছিল কিনা— তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।  তিনি বলেন, অভিনেত্রী বাঁধনকে যারা হেনস্তা করেছে, তাদের বিরুদ্ধে লিগ্যাল প্রসেস শুরু হয়েছে। ড. ইউনূসের ক্ষেত্রেও এটা হবে।  প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, বিদেশের বিভিন্ন জায়গায় থাকা আওয়ামী সন্ত্রাসীদের বলতে চাই, তারা যদি পুনরায় এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে, তাহলে এটা আন-চ্যালেঞ্জ যাবে না। প্রশ্নই আসে না। ডা. জাহেদ উর রহমান আরও বলেন, ‘আওয়ামী লীগের কেউ কেউ ক্ষমা চাইলে রিকনসিলেশন হতে পারে কি-না, তা একেবারেই কাল্পনিক একটি প্রশ্ন। কারণ গণহত্যার মতো ভয়াবহ অপরাধের পরও গত দুই বছরে তাদের নানা অপকর্ম, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অডিও বার্তা দিয়ে দেশজুড়ে আগুন জ্বালানোর চেষ্টার আমলনামা সরকারের কাছে রয়েছে। এই পরিস্থিতিতে তাদের সাথে আলোচনা বা সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না।’ ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার প্রতিশ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনাকে ভারত থেকে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। তবে এর মধ্যে তিনি নিজে থেকেই দেশে চলে আসলে সরকারের কোনো আপত্তি নেই, বরং দেশে ফিরে তিনি যে মানবতাবিরোধী অপরাধ করেছেন, তার জন্য আদালত কর্তৃক ঘোষিত দণ্ড ও ন্যায়বিচারের মুখোমুখি হবেন। ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি অপসাংবাদিকতা রোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন সংস্কার ও আধুনিকায়নের চলমান অগ্রগতির চিত্রও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা ও তথ্য অধিদফতরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মোছা. মোবাস্বেরা কাদেরী উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
আরও পড়ুন
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
ডিসেম্বরে নয় পারলে এখনই দেশে আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করা হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী