ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের আরও ১২ জেলায় ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০১:০৩ পিএম
ই-বেইলবন্ড ব্যবস্থা ব্যবহার করছেন একজন আইনজীবী। ছবি: এআই দিয়ে তৈরি

বিচার প্রার্থীদের সময়, অর্থ ও হয়রানি কমাতে চতুর্থ ধাপে দেশের আরও ১২ জেলায় ইলেকট্রনিক জামিননামা বা ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

নতুন করে ই-বেইলবন্ড সিস্টেমে যুক্ত হওয়া ১২টি জেলা হলো— টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, রাঙ্গামাটি, কক্সবাজার, চাঁদপুর, জামালপুর, সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী, হবিগঞ্জ ও ঠাকুরগাঁও।

উদ্বোধনী অনুষ্ঠানে মো. আসাদুজ্জামান বলেন, ‘আইনের সুশাসন প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য। আগে একটি জামিননামা আদালত থেকে কারাগার পর্যন্ত পৌঁছাতে এবং আসামি মুক্ত হতে ১২টি জটিল ধাপ পার হতে হতো। এখন আইনজীবীরা তাদের চেম্বার বা যেকোনো স্থানে বসেই স্মার্টফোনের মাধ্যমে এক ক্লিকে ই-বেইলবন্ড জমা দিতে পারবেন। সঙ্গে সঙ্গেই মোবাইলে ওটিপি ও কনফার্মেশন চলে আসবে।’

তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রথম পরীক্ষামূলক চালুর পর দ্বিতীয় ধাপে দেশের ৮টি জেলা এবং তৃতীয় ধাপে বগুড়াসহ আর ৭টি জেলা নিয়ে মোট ১৬টি জেলায় ইতোমধ্যে ই-বেইলবন্ড সফলভাবে চালু করা হয়েছে। এসব জেলায় ইতোমধ্যে ১ লাখ ২০ হাজার ই-বেইলবন্ড নিষ্পত্তি করা হয়েছে।

আরও পড়ুন

নতুন ১২টি জেলা যুক্ত হওয়ার ফলে এ সুবিধার আওতায় আসার পাশাপাশি বিচারিক গতি বহুগুণ বাড়বে বলে জানান আইনমন্ত্রী।

মামলা জট নিরসনে বিচারকদের উৎসাহিত করে মন্ত্রী আরও বলেন, আগামী এক বছরের মধ্যে যেসব জেলা জুডিসিয়াল অ্যাক্টিভিজম ও বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমাতে পারবে, আইন মন্ত্রণালয় থেকে এর জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা সভাপতির বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদেমুল কায়েস।

এ ছাড়া অনুষ্ঠানে পটুয়াখালীর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ্, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শামসুল ইসলাম এবং ঠাকুরগাঁও কারাগারের জেল সুপার মো. মাসুদুর রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ই-বেইলবন্ড কার্যক্রমের বিষয়ে বক্তব্য দেন।

বক্তারা বলেন, এ যুগান্তকারী পদক্ষেপের ফলে বিশেষ করে প্রত্যন্ত ও দূরবর্তী অঞ্চলের বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে। পাশাপাশি বিচার বিভাগে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
সভায় গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণে লিখিত প্রস্তাব দাখিল করা হবে।
পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে এবার মালিকপক্ষের সঙ্গে বৈঠকে মজুরি বোর্ড
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
পারস্পরিক শ্রদ্ধা, ঐতিহ্য এবং কূটনৈতিক সৌহার্দ্যের মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও পালিত হয়েছে সালতানাত অব ওমানের জাতীয় দিবস। 
ঢাকায় ওমানের জাতীয় দিবস পালিত, যৌথ বিজনেস কাউন্সিল গঠনের প্রত্যাশা
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন / শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা বর্তমান বাংলাদেশ সরকারকে অস্থিতিশীল করার চেষ্টায় ধারাবাহিক সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে উল্লেখ করে যুক্তরাষ্ট্রভিত্তিক দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস (এনওয়াইটি) এক প্রতিবেদনে এটিকে ‘ছোট পরিসরে রাষ্ট্রবিরোধী তৎপরতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
শেখ হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটি লাইন-৬-এর চারটি স্টেশনে চারটি রিটেইল শপ ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম মেনে এসব দোকান ভাড়ার জন্য আবেদন করতে পারবেন। ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকানগুলো অবস্থিত উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল স্টেশনে। সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে দোকানগুলো ভাড়া দেওয়া হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রতি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। এ অর্থ অফেরতযোগ্য। যেভাবে সংগ্রহ করবেন আবেদনপত্র সোমবার (২৩ নভেম্বর) থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এ জন্য আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলায় ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে। ঠিকানা: মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০। আবেদনকারীদের জন্য ব্রিফিং ও সাইট ভিজিট আবেদন জমা দেওয়ার আগে আগ্রহীদের জন্য ব্রিফিং সভার আয়োজন করেছে ডিএমটিসিএল। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। একই দিন সংশ্লিষ্ট দোকানগুলোর স্থান পরিদর্শনেরও সুযোগ থাকবে। এতে আগ্রহীরা দোকানের অবস্থান ও ভাড়াসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ সময় আগ্রহীদের আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা নেওয়া হবে মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে। আবেদন জমার সময় শেষ হওয়ার পর একই দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে আবেদনপত্র খোলা হবে। বিস্তারিত তথ্য কোথায় পাবেন দোকান ভাড়া নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক শর্ত ও অন্যান্য বিস্তারিত নিয়ম জানতে ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নথি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া। মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনায় আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি প্রতি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দেওয়ার বিষয়টি মনে রাখতে হবে। আরটিভি/এসকে
মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসার সুযোগ, জেনে নিন আবেদনের নিয়ম
টানা ২৪ ঘণ্টা যেসব এলাকায় আজ থেকে গ্যাস থাকবে না
গ্যাস সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি তৎসংলগ্ন এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
টানা ২৪ ঘণ্টা যেসব এলাকায় আজ থেকে গ্যাস থাকবে না
আরও পড়ুন
আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, এখন বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
৫ বছর সাংবাদিকতা করেছি: আইনমন্ত্রী