ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হচ্ছে: দীনেশ ত্রিবেদী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

অভিন্ন ইতিহাস, পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারত্বের সুদৃঢ় ভিত্তির ওপর বাংলাদেশ ও ভারত সম্পর্ক ক্রমেই সমৃদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বাণিজ্য, যোগাযোগ ও নিরাপত্তা থেকে শুরু করে স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দুদেশের অংশীদারত্ব এগিয়ে যাচ্ছে।

একইসঙ্গে বাণিজ্য ও সংস্কৃতিসহ বহুমুখী সম্পর্ক আরও উন্নত করার কথা জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি খাতে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে ভারতের।

এর আগে, যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বারিধারার ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলনের পর সমবেত কণ্ঠে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতীয় নাগরিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকতার অংশ হিসেবে সেখানে ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বিশেষ বাণীও পাঠ করে শোনানো হয়। এ সময় দুদেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষা ও পারস্পরিক সংযোগকেই এই দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রকৃত প্রাণস্পন্দন বলে উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
জাতীয় সংসদের কোনো সাধারণ আসন শূন্য হলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, এবং ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হন নতুন সংসদ সদস্য। তবে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে এ নিয়মটা ভিন্ন।
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আনাস এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাসেই ছেলে সন্তানের জন্ম দিয়েছেন আবিদা বেগম (২৮)। যার ফলে পরিবহনের নাম অনুসারে শিশুটির নাম রাখা হয়েছে আনাস হাসান। এদিকে বাসে জন্ম নেওয়া শিশুটির জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আনাস এন্টারপ্রাইজ কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মালিক আলহাজ্ব দিপু শিশুটিকে আজীবন বাসে বিনামূল্যে যাতায়াতের সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি শিশুটি বড় না হওয়া পর্যন্ত তার মা ও শিশুরও বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা থাকবে বলে জানানো হয়েছে। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া শিশুটির বাড়িতে গিয়ে একটি দোলনা, বেবি বেড, মশারি ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী উপহার দেন। জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে আনাস এন্টারপ্রাইজের বাসে ওঠেন আবিদা বেগম। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের আবেদ আলীর মেয়ে। আবিদা ঢাকার জিরানীতে একটি বেসরকারি গার্মেন্টসে কাজ করেন। বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ আবিদার প্রসববেদনা শুরু হয়। বিষয়টি বুঝতে পেরে বাস থামানো হয়। পরে বাসে থাকা এক ধাত্রীর সহায়তায় সেখানেই তার সন্তান প্রসব করানো হয়। জন্ম নেয় একটি ছেলে সন্তান।শিশু ও মা সুস্থ থাকায় তাৎক্ষণিকভাবে বাসের যাত্রীদের মিষ্টিমুখ করান সুপারভাইজার মজনু মিয়া। পরে বাসটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। পরিবার সূত্রে জানা যায়, আবিদা তার বাবা-মায়ের সঙ্গে ঢাকা জিরানীতে বসবাস করতেন। শুক্রবার সন্ধ্যায় বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়ি হাতীবান্ধার রমনীগঞ্জে ফেরার পথে এ ঘটনা ঘটে।চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন পর থাকায় পরিবারটি তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। বাসের মধ্যেই জন্ম নেওয়ায় নবজাতকের নাম রাখা হয়েছে ‘আনাস হাসান’। বাসটির নামের সঙ্গে মিল রেখে পরিবারের সদস্যরা এ নামটি রাখেন। শিশুটির জন্মের খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে বাড়িতে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা। আনাস এন্টারপ্রাইজের সুপারভাইজার মজনু মিয়া বলেন, ঢাকার জিরানী থেকে বাবা-মায়ের সঙ্গে ওই অন্তঃসত্ত্বা নারী বাসে উঠেছিলেন। মিঠাপুকুর এলাকায় পৌঁছানোর পর হঠাৎ তার প্রসববেদনা শুরু হয়। পরে বাস থামিয়ে ধাত্রীর সহায়তায় প্রসবের ব্যবস্থা করা হয়। বিষয়টি মালিককে জানালে তিনি নবজাতকের জন্য উপহার পাঠানোর পাশাপাশি শিশুটির আজীবন বিনামূল্যে বাসে যাতায়াতের সুযোগ দেওয়ার কথা জানান। নবজাতকের নানা আবেদ আলী বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার মেয়ের সন্তান প্রসবের সম্ভাব্য সময় আরও প্রায় ২০ দিন পর ছিল। এ কারণে মেয়েকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তবে পথেই বাসের মধ্যে তার মেয়ের সন্তান প্রসব হয়। বর্তমানে মেয়ে ও নাতি দুজনেই সুস্থ রয়েছেন। বাসে জন্ম নেওয়ায় পরিবারের সবাই মিলে বাসটির নামের সঙ্গে মিল রেখে নাতির নাম ‘আনাস হাসান’ রাখা হয়েছে। ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, বিষয়টি ইউপি সদস্যের মাধ্যমে জানতে পেরেছেন। বাসে সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। বর্তমানে প্রসূতি আবিদা ও তার নবজাতক সন্তান আনাস হাসান সুস্থ রয়েছেন। মা ও শিশুর সুস্থতা ও মঙ্গল কামনা করেন। আরটিভি/এসআর
চলন্ত বাসে শিশুর জন্ম, বাসের নামে ‘আনাস হাসান’ রাখা হলো নাম
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। 
পদত্যাগপত্রে যা লিখলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
অতিরিক্ত আইজিপি ইকবাল হোসেনকে প্রধান করে গঠিত এই ইউনিটের উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
জাতীয় সংসদের বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী যা পারেনি, বিএনপির দলীয় প্রধান তা পেরেছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত থেকে বহিষ্কৃত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে শুধু দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগ করতে বলেছেন।  জামায়াত তা করতে না পারলেও ক্ষমতাসীন দল বিএনপি তা পেরেছে বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেন। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও ফেরদৌসী আহমেদ মিষ্টির প্রতি কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি। রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। আরটিভি/এসআর
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ভারতীয় হাইকমিশনার
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ভারতীয় হাইকমিশনারের বার্তা 
দুই প্রধানমন্ত্রীর আলোচনা হলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ