ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

জালালাবাদ ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির পরিচালনা পর্ষদে নতুন পরিচালক

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩২ পিএম
মো. বদরুজ্জামান সেলিম। সৌজন্য ছবি

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তন আনা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নতুন পরিচালক মনোনয়নের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে জারি করা এক পত্রে এ বিষয়ে জানানো হয়।

পত্র অনুযায়ী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের (জেজিটিডিএসএল) পরিচালক হিসেবে মো. বদরুজ্জামান সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি নীরু মঞ্জিল, ৫১ হাজারীবাগ আ/এ, শাহজী ইদগাহ, সিলেট ঠিকানায় বসবাস করেন।

অন্যদিকে, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) পরিচালক হিসেবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিজ সারবিনা আফরিন মুস্তফাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট নির্দেশনায় বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পেট্রোবাংলার আওতাধীন নিয়ন্ত্রিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে আংশিক পরিবর্তনের মাধ্যমে মনোনীত কর্মকর্তাদের সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রুহুল আমিন স্বাক্ষরিত পত্রটি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব), বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর দপ্তরে পাঠানো হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ঐতিহাসিক দিন ১০ নভেম্বর।
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন তিনি। 
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
আরও পড়ুন
গ্যাস নিয়ে বড় সুখবর দিলো পেট্রোবাংলা
২০৩১ সালের মধ্যে ১৫০ কূপ খনন ও ওয়ার্কওভারের পরিকল্পনা
পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
পেট্রোবাংলায় বিশাল নিয়োগ, ১৯ পদে চাকরি পাবেন ৭৫৩ জন