ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সরকারের ১৮০ দিনে বৃক্ষরোপণ, খাল খনন ও বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যমাত্রা পূরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত

বর্তমান সরকার ‘সবার আগে বাংলাদেশ’ অভিপ্রায়ে যে অভিযাত্রা শুরু করেছে, সেখানে স্থানীয় সরকারকে ‘গণতন্ত্র ও উন্নয়নের প্রাণকেন্দ্র’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সরকারের নির্বাচনী ইশতেহার ও জনকল্যাণমুখী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ প্রথম ১৮০ দিনের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দেওয়া, টেকসই অবকাঠামো গড়ে তোলা এবং সামাজিক নিরাপত্তা জোরদার করা।

এসব কর্মপরিকল্পনার অংশ হিসেবে স্থানীয় সরকার বিভাগ ২২টি খাত নিয়ে কাজ করছে। এগুলোর মধ্যে রয়েছে- গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কাঁচা সড়ক পাকাকরণ, ব্রিজ-কালভার্ট নির্মাণ, বৃক্ষরোপণ, খাল খনন, সুপেয় পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, গ্রামীণ কর্মসংস্থান, স্থানীয় সরকার নির্বাচন ও স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন প্রভৃতি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের কর্মপরিধি সারা দেশজুড়ে। মাত্র ছয় মাসে সবকিছু একুগস্ড উন্নয়ন করে ফেলা সম্ভব না। কিন্তু কয়েকটি খাতে ছয় মাসে টার্গেট শতভাগ পূরণ হয়েছে। এসবের মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারা দেশে ১ কোটি ৪০ লাখ বৃক্ষরোপণ, ৩ হাজার কি. মি. গ্রামীণ কাঁচা সড়ক পাকা করা, ১৩ হাজার ২৬৫ মিটার ব্রিজ-কালভার্ট নির্মাণ, ১১টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মাণ, ২৬টি ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণ, নগর এলাকায় ৯০ শতাংশ বর্জ্য সংগ্রহ, নতুন ওয়াসা গঠন।

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ ও রক্ষণাবেক্ষণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।

নির্বাচনী ইশতেহার অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় এ বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে ১ কোটি ৪০ লাখ বৃক্ষরোপণ করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ড. মো. মনিরুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির ছয় মাসের টার্গেট পূরণ হয়েছে। এছাড়াও গ্রামীণ অবকাঠামো, রাস্তা, ব্রিজ-কালভার্ট সংস্কার, সিটি করপোরেশনে সবুজায়ন, বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগে পরিকল্পনা অনুযায়ী আশানুরূপ ফল এসেছে। কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। কাঁচা রাস্তা পাকাকরণ, রাস্তা মেরামত, সুপেয় পানি, সার্ফেস ওয়াটার, বৃষ্টির পানি সংরক্ষণ কার্যক্রম শুরু করেছি। পরিকল্পনা অনুযায়ীই সব কাজ ধাপে ধাপে শেষ হবে।’

মন্ত্রণালয়ের উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্টরা বলেন, নির্বাচনী ইশতেহারে ‘দক্ষ, জবাবদিহিমূলক ও সেবামুখী স্থানীয় সরকার’ গড়ে তোলার অঙ্গীকার রয়েছে। স্থানীয় সরকার বিভাগের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অন্যতম লক্ষ্য হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীগণের সক্ষমতা বৃদ্ধি করে জনগণকে দ্রুত ও মানসম্মত সেবা প্রদান নিশ্চিত করা। এ লক্ষ্যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট-এর মাধ্যমে ১৮০ দিনে ৭ হাজার ৩৭৮ জন জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপস্থাপিত তথ্য অনুযায়ী, ১৮০ দিনে নগর এলাকায় দৈনিক ৯০ শতাংশ বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। বর্জ্য ব্যবস্থাপনায় নগরসমূহে সার্কুলার ফিউচার মডেল, থ্রি-আর পলিসি বাস্তবায়ন এবং পাইলট ভিত্তিতে পৃথকীকরণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রকল্পসমূহে বিদ্যমান আনুষঙ্গিক পরিবর্তন আনা হয়েছে। ৩৭ টি জেলা শহরে এবং ৫০টি উপজেলা শহরে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ হচ্ছে। চলমান প্রকল্পে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে থ্রি-আর (রিডিউস, রিইউজ ও রিসাইকেল) নীতি বাস্তবায়ন করা হচ্ছে। কক্সবাজারে চলমান প্রকল্পে বর্জ্য থেকে শক্তি উৎপাদন করা হচ্ছে।

ঢাকা শহরে যানজট নিরসনে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৩টি ইন্টারসেকশন সিগন্যাল লাইট স্থাপন করে ব্যবহার করা হচ্ছে এবং দ্রুত আরো ৩৭টি ইন্টারসেকশন সিগন্যাল লাইট স্থাপনের কাজ চলমান রয়েছে। ঢাকা শহরের নিরাপদ পানি সরবরাহে ঢাকা ওয়াসার দৈনিক পানির চাহিদা ৩২০-৩২৫ কোটি লিটারের বিপরীতে প্রতিদিন উৎপাদন ২৯৫-৩০০ কোটি লিটারে পৌঁছেছে।

এদিকে বিএনপি সরকারের ৬ মাস উপলক্ষ্যে ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুক প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

আরও পড়ুন

বইটিতে বলা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেয় বিএনপি সরকার। দায়িত্ব নেওয়ার পর প্রথম ১৮০ দিনে অর্থনীতি, কৃষি, সামাজিক সুরক্ষা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ নিয়েছে সরকার। একইসঙ্গে এতে রাজনৈতিক সংস্কার, জবাবদিহি ও অপচয় রোধেও বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
আজ ২ অক্টোবর জাতীয় উৎপাদনশীলতা দিবস।
জাতীয় উৎপাদনশীলতা দিবস আজ
পাসপোর্টে বাবা পাল্টে দেশত্যাগের চেষ্টা, অতঃপর... 
বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে এ ঘটনা। 
পাসপোর্টে বাবা পাল্টে দেশত্যাগের চেষ্টা, অতঃপর... 
রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি আজ শুক্রবার (২ অক্টোবর) দেশে আসছে। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে রাশিয়া থেকে বিশেষ কার্গো উড়োজাহাজে এই জ্বালানি দুপুরের মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এরপর শনিবার (৩ অক্টোবর) কঠোর নিরাপত্তার মধ্যে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে। প্রকল্পসংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবারই জ্বালানি দেশে পৌঁছানোর কথা ছিল। শেষ মুহূর্তে ফ্লাইটটি বাতিল করা হয়। এক দিন পিছিয়ে শুক্রবার নতুন করে জ্বালানি পরিবহনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্র জানায়, স্পর্শকাতর এই পারমাণবিক জ্বালানি বিশেষ কার্গো বিমানে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে দেশে আনা হচ্ছে। বিমানটি যেসব দেশের আকাশসীমা ব্যবহার করবে, সেসব দেশের কাছ থেকে আগাম অনুমতিও নিতে হয়। বৃহস্পতিবার রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইট বাতিল করতে হয়। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি কার্গোতে মোট ৯টি চালানে পারমাণবিক জ্বালানি দেশে আনা হবে।  আগামী ডিসেম্বরের মধ্যে পুরো জ্বালানি সরবরাহ শেষ করার কথা জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন (রোসাটম)। আরটিভি নিউজ/এসআর
রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদ থেকে ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করেছেন। মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তার মতে, নিজ দলের সংসদ সদস্যের বিরুদ্ধে এমন সিদ্ধান্তের মাধ্যমে সরকারপ্রধান দেখিয়েছেন—অভিযোগ উঠলে দলীয় পরিচয়ের কারণে কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন। তিনি বলেন, জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হলেও সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো সম্ভব হয়নি। বিপরীতে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ দলের একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং তিনি পদত্যাগ করেছেন। অ্যাটর্নি জেনারেল বলেন, জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে। ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরও মিষ্টির ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো হয়নি। সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এভাবেই বিষয়টি মোকাবিলা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, এ ঘটনায় তদন্তের বিষয়ে এমন কোনো তথ্য প্রধানমন্ত্রীর কাছে থাকতে পারে, যা সবার জানা নেই এবং যার ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। দলীয় প্রধান হিসেবে একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার রাজনৈতিক এখতিয়ারও তার রয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বর সেকশনে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করেন। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়ার নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি ও ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে। হানিফ মিয়া অবশ্য তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনার পর মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আসে। তবে মিষ্টি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, মামলায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পদত্যাগের নির্দেশ, এরপর আসন শূন্য রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে গিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সংসদ সচিবালয় তার পদত্যাগপত্র গ্রহণ করে এবং সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা করে। সংসদ সচিবালয়ের প্রজ্ঞাপনে সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদের কথা উল্লেখ করা হয়েছে। আরটিভি/ এসকেডি
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
আরও পড়ুন
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
মিষ্টির পদত্যাগে শূন্য নারী আসনে উপনির্বাচনের নিয়ম কী
এবার দল থেকেও মিষ্টিকে পদত্যাগের নির্দেশ
জামায়াত যা পারেনি, বিএনপি তা পেরেছে: অ্যাটর্নি জেনারেল