ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: এলজিআরডি মন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ০৯:২৯ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন গণমুখী কাজের মাধ্যমে বাংলাদেশে ইসলামের মূল আদর্শকে প্রতিষ্ঠা করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ড. আব্দুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রী দেশে দরিদ্র মানুষের সহযোগিতায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো যে নতুন উদ্যোগগুলো নিচ্ছেন, তা রাসুলে করিমের শিক্ষাই প্রতিফলিত করে। তার নেতৃত্বে দেশ সঠিক পথেই এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন

সরকারের প্রারম্ভিক মেয়াদের কাজের মূল্যায়নে মন্ত্রী বলেন, একটি সরকারের জন্য ছয় মাস খুব বেশি সময় নয়। তবে এই সময়ের মধ্যেই নির্বাচনি ওয়াদাগুলোর বড় অংশ বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়েছে। বিগত ১৭ বছরে যেসব কাজ থমকে ছিল, বর্তমান সরকারের দূরদর্শী রাষ্ট্রীয় নীতির ফলে গত ছয় মাসে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিলটন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ড. মঈন খানের সহধর্মিণী ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টারসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।

এর আগে দুপুরে চরনগরদীতে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে বাবা সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খান ও মা খোরশেদা বানুর কবর জিয়ারত ও মোনাজাত করেন স্থানীয় সরকারমন্ত্রী।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
উপজেলা পরিষদের ইউএনও ও প্রশাসকদের জরুরি নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে উপজেলা পরিষদের সভার কার্যবিবরণী সভা অনুষ্ঠানের ১৪ দিনের মধ্যে সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
প্রত্যেক উপজেলায় সরকারের জরুরি নির্দেশনা
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানাঘেঁষা এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর।
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
দুর্গাপূজার ছুটি পাবেন না যারা
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাওয়া যাবে। তবে এই পাঁচ দিনের ছুটি সবার জন্য প্রযোজ্য নয়। সরকারের প্রজ্ঞাপনে কয়েকটি জরুরি সেবা ও প্রতিষ্ঠানকে ছুটির আওতার বাইরে রাখা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা সাধারণ ছুটির আওতামুক্ত থাকবেন। হাসপাতাল ও জরুরি সেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটি পাবেন না। চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও ছুটির বাইরে থাকবেন। এ ছাড়া জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসগুলোও সাধারণ ছুটির আওতামুক্ত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে ‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে। অন্যদিকে, ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে। আরটিভি/এসআর
দুর্গাপূজার ছুটি পাবেন না যারা
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি
রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি
আরও পড়ুন
বিপ্লব ও সংহতি দিবসে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন হাবিপ্রবির ১৬ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদকে মনোনীত দুই শিক্ষার্থীর সাফল্যের গল্প
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বুটেক্সের ১৩ শিক্ষার্থী