ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

গঙ্গা চুক্তি ও তিস্তা প্রকল্প নিয়ে সরকারের অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ০৬:১৯ পিএম
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।  ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার অনড় অবস্থানে আছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

এসময় ভারতের সঙ্গে গঙ্গা চুক্তির নবায়ন এবং তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে কারিগরি মূল্যায়ন শুরু করার বিষয়ে সরকারের সাম্প্রতিক নানা কৌশলী পদক্ষেপ তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

গঙ্গা চুক্তির বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে একটি নতুন দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ টিম গঠন করা হয়েছে এবং ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠিয়ে জবাবের অপেক্ষা করা হচ্ছে।

আরও পড়ুন

এরপর তিস্তা প্রকল্পের বিষয়ে তিনি জানান, বহুল আলোচিত তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীনের সঙ্গে টেকনিক্যাল ইভালুয়েশন বা কারিগরি মূল্যায়নের প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হয়েছে। অচিরেই এই মূল্যায়ন কাজ শেষ করে পরবর্তী বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে সরকার।

জলবায়ু এবং পানিপ্রবাহ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নদীর পানির অধিকার রক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে এসময় আশ্বস্ত করেন মন্ত্রী।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আজ ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারিও অব্যাহত রয়েছে। এজন্য ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও চার প্লাটুন
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শনিবার (২১ নভেম্বর) সকালে তিনি ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় এবং পাকিস্তানি হানাদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ শুরু করে, যা মুক্তিযুদ্ধে বিজয়কে ত্বরান্বিত করে।
শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ
সশস্ত্র বাহিনী দিবস আজ
আজ ২১ নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস।
সশস্ত্র বাহিনী দিবস আজ
আরও পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের পুনরুত্থান হতে দেওয়া হবে না: মীর শাহে আলম
৭০ লাখ শিক্ষার্থীকে উপবৃত্তি দেবে সরকার, পাবেন যারা
বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদার করছে এডিবি
অবকাঠামো উন্নয়নে বেসরকারি বিনিয়োগ বাড়াতে পিপিপি মনিটর চালু