ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

জটিল রোগে আক্রান্ত ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৭ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান (বাঁয়ে) ও ৬ বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়াম। ছবি: আরটিভি কোলাজ

চট্টগ্রামের হাটহাজারী নিবাসী ৬ বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর নির্দেশে রাজধানী ঢাকায় চিকিৎসায় আসা মারিয়মের পরিবারের সাথে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার এর একটি প্রতিনিধি দল।

সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দল অসুস্থ জান্নাতুল মারিয়ামের মায়ের সাথে কথা বলেন এবং মারিয়ামের বিষয়ে খোঁজ নেন।

সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে চিকিৎসা সহায়তা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন—আমরা বিএনপি পরিবার এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্র ফোরামের সহ-সভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খান প্রমুখ।

প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে ছোট্ট জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হলে, তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে মারিয়মের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত হয়ে অসুস্থতায় ভুগছে। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রেও নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। শিশুটির মা নাহিদ আখতার মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার। এমন সময় প্রধানমন্ত্রী সহযোগিতা পেয়ে জান্নাতুল মারিয়ামের পরিবার স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে তারা জান্নাতুল মারিয়ামের দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে বিএনপি সরকারের আমলে সফলভাবে প্রত্যাবাসনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে।
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
এ ল্যাবরেটরি স্থাপিত হলে রাসায়নিক ও বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধ আদালতে প্রমাণ করা সহজ হবে এবং অবৈধ মাছ শিকার অনেকাংশে কমে আসবে বলে বন বিভাগ আশা করছে।
সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা’
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন। 
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর লক্ষ্যে কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে প্রকল্পটির প্রাথমিক ফিজিক্যাল ও ক্রিটিক্যালিটি টেস্ট সফলভাবে শুরু হয়েছে।
নভেম্বরের মধ্যেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ১ হাজার ৭০২ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।
৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
আরও পড়ুন
৫ নভেম্বর নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘শেখ হাসিনার দুপুরের খাবার খরচ ছিল সাড়ে ১০ লাখ, তারেক রহমান খান ১৫০ টাকায়’
নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী