ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

বাসস

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ পিএম
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।

আজ রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকগণ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ব্রিফিংয়ের সময় বাসসকে এ তথ্য জানান।

এসময় রাষ্ট্রপতি স্থানীয় সরকারকে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি উল্লেখ করেন। একই সঙ্গে ফ্যাসিস্ট আমলের রেখে যাওয়া দুর্নীতি থেকে বেরিয়ে আসার জন্য জেলা প্রশাসকদের সক্রিয় এবং সজাগ থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা পরিষদের প্রশাসকরা রাষ্ট্রপতি কাছে তাদের পদমর্যাদা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, এই সরকার জনগণের, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। ক্ষমতা বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার গুরুত্বসহকারে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

এসময় গণতন্ত্র পুনরুদ্ধার ও দীর্ঘকাল ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় অংশগ্রহণের কথাও কৃতজ্ঞতার সঙ্গে রাষ্ট্রপতি স্মরণ করেন।

এছাড়াও তিনি জেলা পরিষদগুলোর উন্নয়নমূলক কর্মকাণ্ডে গতিশীলতা আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে সামনে রেখে ঢাকা-জাপানের নারিতা রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ অক্টোবর থেকে এ রুটে সপ্তাহে একটি ফ্লাইটের পরিবর্তে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিমানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। বিমানের পরিচালক (বিপণন ও বিক্রয়) মো. আশরাফুল আলম আজ বাসসকে বলেন, ‘ঢাকা-নারিতা-ঢাকা রুটে ফ্লাইটের সংখ্যা সপ্তাহে একটি থেকে বাড়িয়ে দুটি করা হচ্ছে। অতিরিক্ত ফ্লাইটটি আগামী ২৯ অক্টোবর থেকে চালু হবে।’ তিনি বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থাটি এখন থেকে প্রতি সোমবার ও বৃহস্পতিবার এ রুটে ফ্লাইট পরিচালনা করবে। এর ফলে বাংলাদেশ ও জাপানের মধ্যে সরাসরি আকাশ যোগাযোগ আরও জোরদার হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া চার দিনের সরকারি সফরে বিমানের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে জাপান যাবেন। আশরাফুল আলম বলেন, ‘প্রধানমন্ত্রী ২৯ অক্টোবর নারিতা থেকে বিমানের নতুন চালু হতে যাওয়া বৃহস্পতিবারের ফ্লাইটে দেশে ফিরবেন।’ চলতি বছরের ২৭ জুলাই ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর প্রায় তিন মাসের মাথায় ফ্লাইটের সংখ্যা বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হলো। এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ওই ফ্লাইট চালুর মাধ্যমে জাপানের সঙ্গে বাংলাদেশের একমাত্র বিরতিহীন আকাশ যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠিত হয়।  প্রাথমিকভাবে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইটের মাধ্যমে এ রুটে যাত্রী পরিবহন শুরু করে বিমান। যাত্রী চাহিদা, বাণিজ্যিক কার্যক্রমের ফলাফল এবং উড়োজাহাজের প্রাপ্যতার ওপর ভিত্তি করে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা ছিল সংস্থাটির। এর আগে বিমানের কর্মকর্তারা জানিয়েছিলেন, সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পর যাত্রীদের কাছ থেকে উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। বিশেষ করে জাপানে বসবাসরত বাংলাদেশিরা এ সেবা ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। ধারণা করা হচ্ছে, বর্তমানে জাপানে ৪০ হাজারের বেশি বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মী বসবাস করছেন। ফলে দুই দেশের মধ্যে সরাসরি আকাশপথে যাতায়াতের চাহিদা ক্রমেই বাড়ছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ সম্প্রসারণের ক্ষেত্রেও এ রুটকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশি যাত্রীদের উত্তর আমেরিকা এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য গন্তব্যে যাতায়াতের সুবিধা বাড়াতে নারিতাকে ট্রানজিট কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জাপান এয়ারলাইন্স (জেএএল) ও এয়ার কানাডার সঙ্গে সম্ভাব্য কোডশেয়ার ব্যবস্থার বিষয়টি খতিয়ে দেখছে বিমান। প্রস্তাবিত অংশীদারিত্ব চূড়ান্ত হলে সমন্বিত টিকিটিং ও ব্যাগেজ ব্যবস্থার আওতায় নারিতা হয়ে ভ্যাঙ্কুভার, লস অ্যাঞ্জেলেস ও সিউলের মতো গন্তব্যে সংযোগ ফ্লাইটে যাতায়াতের সুযোগ তৈরি হতে পারে। ঢাকা-নারিতা রুটে সরাসরি ফ্লাইট প্রথম চালু হয়েছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে, ১৭ বছর বিরতির পর। তবে উড়োজাহাজের সংকট, পরিচালন ব্যয় ও বাণিজ্যিক বিবেচনায় ২০২৫ সালের ১ জুলাই এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমান বিএনপি সরকার গঠনের পর বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ও বিমান চলাচল সহযোগিতা জোরদারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে বিমান এ রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালুর পদক্ষেপ নেয়। সাপ্তাহিক দ্বিতীয় ফ্লাইট চালুর সর্বশেষ সিদ্ধান্তের ফলে যাত্রীরা আরও বেশি সময়ে ভ্রমণের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রুটটির বাণিজ্যিক স্থায়িত্ব জোরদার করার ক্ষেত্রেও এটি ভূমিকা রাখবে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানে সরকারি সফর করবেন। সফরকালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, বিমান চলাচল ও মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের সুযোগ নিয়ে আলোচনা হবে। আরটিভি/এসআর  
প্রধানমন্ত্রীর জাপান সফর সামনে রেখে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ
দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনসার মহাপরিচালক 
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, দক্ষ ও জনকেন্দ্রিক বাহিনী গড়ে তুলতে প্রশিক্ষকদের ভুমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রশিক্ষকদের নিজেদের যোগ্যতা ও নৈতিক আদর্শের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে কর্মরত প্রশিক্ষকদের সঙ্গে দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, প্রশিক্ষণার্থীদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে প্রশিক্ষকদের নিজেদের সুপ্রশিক্ষিত ও দক্ষ করে তুলতে হবে। প্রশিক্ষণ কার্যক্রমে অপ্রাসঙ্গিক বিষয় পরিহার করে বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও আধুনিক প্রশিক্ষণ পদ্ধতির ওপর গুরুত্ব দিতে হবে।  তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের সঙ্গে অভিভাবকসুলভ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে আস্থা ও সহযোগিতার পরিবেশ নিশ্চিত করতে হবে।  তার মতে, একজন আদর্শ প্রশিক্ষকের সার্থকতা হলো নিজের চেয়েও দক্ষ ও আদর্শবান জনবল তৈরি করা। বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমের আধুনিকায়ন প্রসঙ্গে তিনি জানান, পিটি, ড্রিল ও অস্ত্রচালনা প্রশিক্ষণের পাশাপাশি সময়োপযোগী কারিগরি, কর্মমুখী ও পেশাভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দক্ষ কর্মীর চাহিদার ভিত্তিতে একাডেমিতে  ওয়েল্ডিং, মেসন, শাটারিং, মোটর ড্রাইভিং, জাপানিজ ভাষা ও আন্তর্জাতিক মানসম্পন্ন হসপিটালিটি ম্যানেজমেন্টসহ বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি সৌরবিদ্যুৎ প্যানেল রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগ দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং দেশি-বিদেশি শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে। মহাপরিচালক বলেন, দেশের বিশাল যুবসমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তর করা সময়ের অন্যতম প্রধান লক্ষ্য। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি জনকেন্দ্রিক বাহিনী হিসেবে দেশের সামাজিক উন্নয়ন, গ্রামীণ অগ্রগতি ও আর্থসামাজিক সমৃদ্ধিতে অবদান রেখে চলেছে। ১৯৭৬ সালে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) গঠনের মধ্য দিয়ে বাহিনীর কার্যক্রম তৃণমূল পর্যায়ে বিস্তৃত হয়। সামাজিক দায়বদ্ধতা, স্বেচ্ছাশ্রম ও নিঃস্বার্থ জনসেবার মাধ্যমে বাহিনীর সদস্যরা দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। বাহিনীর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে মহাপরিচালক বলেন, ‘আমাদের সদস্যরা এক হাতে অস্ত্র ধারণ করে দেশের নিরাপত্তা নিশ্চিত করবে, অন্য হাতে অংশ নেবে উৎপাদনশীল কর্মকাণ্ডে।’ তিনি তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রতিরোধে সদস্যদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদারের মাধ্যমে জনগণের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, আধুনিক ও বহুমুখী প্রশিক্ষণের মাধ্যমে গড়ে ওঠা দক্ষ জনশক্তি দেশের নিরাপত্তা, উৎপাদনশীলতা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে সদস্যদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক হবে। প্রশিক্ষণের মানোন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমের সমন্বয়ে বাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর তিনি গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, একাডেমির কমান্ড্যান্ট ও অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষকগণ ও  সংশ্লিষ্ট ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। আরটিভি/এসআর  
দক্ষ জনশক্তি গঠনে আদর্শ প্রশিক্ষকের ভূমিকা গুরুত্বপূর্ণ: আনসার মহাপরিচালক 
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করা হবে বলে জানিয়ে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে।
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে প্রায় সাত কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির
কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দেবেন হুমায়ুন কবির।  রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ হতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দিবেন। আরটিভি/এসআর
ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও এক অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) বদলি করেছে সরকার।
পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তাকে বদলি
আরও পড়ুন
ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
অধ্যাপক সুকোমল বড়ুয়াকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি
ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি