ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

ড. মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ড. আব্দুল মঈন খানকে দেখতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার খোঁজখবর নেন রাষ্ট্রপতি।

ড. মঈন খান বর্তমানে হাসপাতালের করোনারি পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন। বুকে ব্যথা অনুভব করায় বুধবার (২১ অক্টোবর) রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং ড. মঈন খানের শারীরিক অবস্থা ও চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘একটি মাত্র স্নাইপার দরকার ছিলো’ মন্তব্যের সাহস দিয়েছে বিরোধীদল: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার সাহস বিরোধীদলের নেতারাই জুগিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন রাশেদ খাঁন। পোস্টে তিনি লেখেন, বিরোধীদলের নেতাদের উচ্ছৃঙ্খল বক্তব্য ও আগ্রাসী আচরণ এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার সুযোগ নিচ্ছে পতিত অপশক্তি। যার একটি উদাহরণ, প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ফেসবুকে এক যুবকের মন্তব্য ‘একটি মাত্র স্নাইপার দরকার ছিলো।’ বিরোধীদলের নেতাদের আগ্রাসী আচরণই পতিত অপশক্তিকে এমন মন্তব্য করার দুঃসাহস জুগিয়েছে। তিনি আরও লেখেন, বিরোধীদলের মুখে, জনসভায় কিংবা টকশোতে আওয়ামী লীগের অপকর্ম, গুম-খুন ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিয়ে কোনো আলোচনা নেই। বরং গণঅভ্যুত্থানের ১ মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন জামায়াতের আমির। জামায়াত-এনসিপি এমন ন্যারেটিভ দাঁড় করাচ্ছে যে, ৮ মাসের বিএনপি সরকার আওয়ামী লীগের ১৬ বছরকে হার মানিয়েছে! তাদের মিথ্যাচার ও অপবাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী ও তার পরিবার। রাশেদ খাঁন লেখেন, বাদ যাচ্ছেন না, যে সব নেতা ও মন্ত্রীরা আওয়ামী লীগের সময় গুম হয়েছিলেন ও শত শত মামলায় জর্জরিত হয়েছিলেন কিংবা নির্বাসিত জীবনে ছিলেন, তারাও। ৫ আগস্টের পরেও যারা চাকরিতে ছিল, কেউ বা ৫ আগস্টের আগে কখনো রাজপথে নামেনি, কিংবা কোনো একটা আন্দোলন দেখার জন্য এসে বা সামান্য সময় থেকে কোনোরকম ফুটেজ নিয়ে রেখেছে, তাদের গলাবাজি দেখে মনে হচ্ছে বিগত ১৬ বছর শুধু তারাই সংগ্রাম করেছে! রাশেদ খাঁন আরও লেখেন, অথচ সংগ্রামের পরিমাণ বিবেচনা করলে, বিএনপির নেতাকর্মীদের শতভাগ লড়াইয়ের তুলনায় একভাগ লড়াইও তারা করেনি। কিন্তু আজকে মনে হচ্ছে, তাদের কাছ থেকে আন্দোলন সংগ্রামের ইতিহাস বিএনপিকে জানতে হচ্ছে। ঠিক যেমনিভাবে অধ্যাপক জাফর ইকবাল থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস জাতিকে জানতে হয়েছে, তেমনিভাবে বিরোধীদলের অধিকাংশ আনকোরা এমপিদের থেকে জুলাই বিপ্লবের ইতিহাস বিএনপিকে জানতে হচ্ছে! অথচ বিরোধীদলীয়দের অধিকাংশ এমপিরা ১৬ বছর গুম (গুপ্ত) ছিল! আরটিভি/টিআর
‘একটি মাত্র স্নাইপার দরকার ছিলো’ মন্তব্যের সাহস দিয়েছে বিরোধীদল: রাশেদ খাঁন
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী
বিরোধী দল জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক আছে, এটির প্রমাণ রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল, তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। এই দুটি দলের সঙ্গে অপপ্রচারে কেউ পারবে বলে মনে হয় না। বিরোধী দল জামায়াতের সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সম্পর্ক আছে, এটির প্রমাণ রয়েছে। তারা নিজেরাই বলেছিল, আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যে প্রমাণ থাকার কথা, তা আছে। পরাজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম। বিএনপির বিরুদ্ধে অতীতে চালানো বিভিন্ন অপপ্রচারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে প্রচার করা হতো, বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল এবং বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষ নিরাপদ থাকবেন না। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রমাণ করেছে, সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের নীলনকশা বাস্তবায়ন করতে পারে না। রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা দিনরাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছে। গত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এমনকি প্রতিবেশী দেশ থেকে আসা দর্শনার্থীরাও পূজার সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ তুলে ধরে রিজভী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হচ্ছে। এসব লিফলেট ডেঙ্গু প্রতিরোধ ও আক্রান্ত ব্যক্তির করণীয় সম্পর্কে নির্দেশনা দেবে এবং অনেকটা ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) মতো কাজ করবে। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসাসেবা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং দেশজুড়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের অর্থনৈতিক উদ্যোগের কথা উল্লেখ করে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার যেসব প্রতিশ্রুতি দেয়, তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদদের বরাত দিয়ে তিনি দাবি করেন, সরকার প্রবর্তিত ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের মাধ্যমে চলতি বছরেই দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমে যাবে। আরটিভি/টিআর
জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কের প্রমাণ আছে: রিজভী
জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন: রাশেদ খাঁন
জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন বলে মন্তব্য করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন। জামায়াতের নেতারা তাকে দরবেশ ভাবতে পারে, কিন্তু জামায়াতের আমির একের পর রাজনৈতিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জাসদ ছাত্রলীগ করতেন, সন্ত্রাস করেছেন, মিথ্যা কথা বলেছেন। জামাতে যোগ দেওয়ার পরে কি তিনি মিথ্যা ছেড়ে দিয়েছেন? জামায়াত ও আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে প্রস্তুত আছে। রাশেদ খাঁন বলেন, ৯৬ ও ৮৬-তে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। এখন আবার তারা মিলে গেছে। জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি বলেন, রাজশাহী সফর কালে প্রধানমন্ত্রীকে নিয়ে এক যুবক ফেসবুকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দিয়েছে। এই ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি আছে কিনা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উস্কানি ও বিতর্কিত অবস্থানের কারণে ওই যুবক প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করার উৎসাহ পেয়েছে। অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্য সচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমান সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। আরটিভি/টিআর
জামায়াতের আমির সবসময় মিথ্যা কথা বলেন: রাশেদ খাঁন
মঈন খানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে দেখতে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি ড. মঈন খানকে হাসপাতালে দেখতে যান।এ সময় তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য নেন। একই সময়ে মন্ত্রীকে দেখতে হাসপাতালে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি মন্ত্রীর প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামসহ কয়েকজন। আরটিভি/টিআর
মঈন খানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: নাছির উদ্দীন
ফ্যাসিস্ট শাসনামলসহ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় এ বছর সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে: নাছির উদ্দীন
আরও পড়ুন
মঈন খানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক
ময়লার সঙ্গে ‘কায়দা করে’ পাচার করা হয় সিরিঞ্জ-ক্যানুলা-স্যালাইন, পরে পাইকারি দরে বিক্রি
বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত