ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের বন্যায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বালেন্দ্র শাহ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি: সংগৃহীত

নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ।

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই বার্তা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ২৬ আগস্ট ২০২৬ নেপালে আঘাত হানা আকস্মিক বন্যার পর আপনার (প্রধানমন্ত্রী তারেক রহমান) সহানুভূতিশীল বার্তার জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিধ্বংসী এই বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, অবকাঠামো ও জীবিকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর ফলে আমাদের জনগণ ও সম্প্রদায়গুলোর ওপর গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব পড়েছে।

এই গভীর শোকের মুহূর্তে, চলমান ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতার জন্য বাংলাদেশ যে ১০ লাখ মার্কিন ডলার উদারভাবে প্রদান করেছে, তার জন্য আমি গভীর কৃতজ্ঞতা জানাতে চাই। এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়াতে এবং আমাদের জনগণকে নতুন করে জীবন গড়ে তুলতে সহায়তা করার প্রচেষ্টায় বাংলাদেশের এই সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

আরও বলা হয়, বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্যও আমি এই সুযোগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ।

নেপাল বাংলাদেশকে শুধু একজন ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবেই নয়, বরং শক্তিশালী জনগণ-থেকে-জনগণ সম্পর্কের বন্ধনে আবদ্ধ একজন প্রিয় বন্ধু হিসেবেও বিবেচনা করে। প্রতিকূলতার সময় বাংলাদেশ যে সহমর্মিতা ও সহযোগিতা নেপালের প্রতি প্রদর্শন করেছে, তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে এবং তা আমাদের হৃদয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী
বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা সিন্ডিকেটগুলোকে চিহ্নিত করে সরকার আইনের আওতায় আনার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী
আন্দোলনের নামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা
রাজধানীর মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে পোশাক শ্রমিকদের চলমান কর্মসূচির সুযোগ নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরূদ্ধে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার প্রমাণ মিলেছে।
আন্দোলনের নামে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী
নতুন ২৫৬ সেতু নির্মাণের উদ্যোগ, খরচ ধরা হলো যত টাকা
সবচেয়ে বেশি সেতু নির্মাণ করা হচ্ছে বগুড়ায়, যার সংখ্যা ২৪টি। এরপর নরসিংদীতে ১৬টি, সিলেটে ১৪টি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় ১১টি করে এবং বরিশাল, নেত্রকোনা ও চাঁদপুরে ৯টি করে সেতু নির্মাণের কথা বলা হয়েছে।
নতুন ২৫৬ সেতু নির্মাণের উদ্যোগ, খরচ ধরা হলো যত টাকা
আরও পড়ুন
এমপিদের নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: প্রধানমন্ত্রী
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী
৩০ নভেম্বর কুষ্টিয়া সফর করবেন প্রধানমন্ত্রী